সল্টলেকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটারস অ্যাসোসিয়েশনের আন্দোলনকারীদের সাথে শুক্রবার দুপুরে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। ব্যারিকেড ভেঙে বিকাশ ভবন (Bikas Bhavan)যাওয়ার চেষ্টা করে তারা।৩০ দিনের কাজ ও ৬০ বছরের স্থায়ী করণের দাবী সহ দশ দফা দাবী নিয়ে তাঁদের এই বিক্ষোভ কর্মসূচি ছিল।

ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটারস অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়।আপদমিত্র ও সিডিভিদের ৩০ দিনের কাজ সহ ৬০ বছরের স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। করুণাময়ী(Karunamayee) থেকে মিছিল করে তাদের বিকাশ ভবন যাওয়ার কথা ছিল।কিন্তু তার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। ব্যরিকেড তুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ তাঁদের আটকে দেয়।

ওয়েষ্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স(Civil Defence) ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে ১০ দফা দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। দাবী গুলো হলো……১) প্রতি মাসে ৩০ দিনের কাজের নিশ্চয়তা ও সঠিক সময়ে পারিশ্রমিক চাই।২) ৬০ বছর পর্যন্ত কাজের সুরক্ষা চাই।৩) আপদামিত্র ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবক / যুবতিদের সরকার নিয়োগ কালে চাকরিতে অগ্রাধীকার দিতে হবে।৪) বিপর্যয় মোকাবেলার দল প্রতিটি জেলা, মহকুমা ও ব্লক স্তরে গঠন করতে হবে।
৫) অসামরিক বিপর্যয় যুদ্ধার পরিবারকে সুরক্ষা ও দূর্ঘটাকালীন সুযোগ সুবিধা দিতে হবে।
৬) অসামরিক বিপর্যয় যুদ্ধাদের অসুস্থ অবস্থায় ও প্রতি দিনের পারিশ্রমিক দিতে হবে।
৭) অসামরিক বিপর্যয় যুদ্ধাদের পরিচয় পত্র ও পোশাকদিতে হবে।
৮) স্বজন-পোষণ ও নিয়োগকালিন দুর্নীতি বন্ধ করতে হবে।
৯) বিপর্যয় মোকাবেলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে অফিসার নিয়োগ করতে হবে।
১০) বিপর্যয় মোকাবেলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে প্রয়োজনে অত্যাধুনিক সরঞ্জাম দিতে হবে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন