দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

দুর্গাপুজোর দখল নিয়ে ধুন্ধুমার কাণ্ড হাওড়ার ডোমজুড়ে। পুজোর কমিটির মাথা কারা থাকবেন, সে নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর দখল নিয়ে ধুন্ধুমার কাণ্ড হাওড়ার ডোমজুড়ে। পুজোর কমিটির মাথা কারা থাকবেন, সে নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ। হাতাহাতি থেকে ইট ছোড়াছুড়িতে জখম হলেন একাধিক। পরিস্থিতি সামলাতে শেষমেশ নামাতে হল পুলিশবাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ)।

জানা যায়, ডোমজুড় রাজাপুর জাগদাপোতা এলাকার এই বারোয়ারি দুর্গাপুজো বেশ পুরনো। এত বছর পুজোর দায়িত্বে ছিলেন তৃণমূলের লোকজন। কিন্তু এ বার পালা বদলেছে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তাই এবার পুজো পরিচালনার রাশ কার বা কাদের হাতে থাকবে, সেই নিয়েই গণ্ডগোল। তৃণমূলের লোকজন বলছেন, এতদিন তারাই এই পুজোর উদ্যক্তা ছিলেন, তাই এ বছরও তার ব্যতিক্রম হবে না। পরিচালনা কমিটিতে তাঁরাই থাকবেন। কিন্তু ওই এলাকার বিজেপির নেতা-কর্মীরা জানাচ্ছেন, এবার পুজোর পরিচালনার দায়িত্ব তাঁদেরকেই দিতে হবে। এই নিয়েই গত দুই দিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। কিন্তু গতকাল তথা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তা চরমে পৌঁছে যায়। প্রকাশ্যে মারামারি শুরু হয় তৃণমূল-বিজেপি নেতা-কর্মীদের মধ্যে। একে অপরের দিকে ইট-পাটকেলও ছোড়়েন তাঁরা। যার ফলে অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি তুঙ্গে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। মোতায়েন করা হয় র‍্যাফও।

এই বিষয়ে, বিজেপিকর্মী বিক্রম আদক জানিয়েছেন, ‘ইতিমধ্যেই মণ্ডপে খুঁটিপুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। তাঁরাই এই কাজের দেখাশোনা করছেন। কিন্তু গতকাল রাতে হঠাৎ তৃণমূলের লোকজন গিয়ে মন্দিরে তালা ঝুলিয়ে গিয়েছেন। প্রতিবাদ জানাতে গেলেই গন্ডগোল শুরু হয়। তৃণমূল জমানায় আমাদের পুজো থেকে বঞ্চিত করে রাখা হত। এ বার বিজেপি ক্ষমতায় এসেছে, তাই আমরা চাই, গ্রামের সবাইকে নিয়ে পুজো করতে। কিন্তু তৃণমূল তা করতে দিচ্ছে না। তাঁরা ঝামেলা করছে।’ যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, তাঁরাই এই বারোয়ারি পুজোর উদ্যোক্তা। বিজেপি তাঁদের পুজোর দখল নিতে চাইছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গন্ডগোলের পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আর যাতে উত্তেজনা না ছড়ায় তাই এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে দুই দলের মধ্যে ঝামেলা মিটেছে কিনা তা জানা যায়নি। 

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৮ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে