অষ্টম শ্রেণীর ছাত্রীকে একাধিকবার গণধর্ষণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে, চাঞ্চল্য ক্যানিংয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠলে প্রতিবেশী এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ক্যানিং থানা(Canning P.S.) এলাকায় এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার বিষয়ে নাবালিকার পরিবারের লোকজন শনিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন।রাতেই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের একটি উচ্চমাধ্যমিক হাইস্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির অদূরে গৃহশিক্ষক তরুণ মন্ডলের কাছে টিউশন (Tution)পড়তো। অভিযোগ গত প্রায় পাঁচ মাস আগে ওই ছাত্রী সন্ধ্যার সময় টিউশন পড়তে গিয়েছিল।

সেই সময় ওই ছাত্রীকে ফুঁসলিয়ে স্থানীয় একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একই ভাবে আরও একাধিকবার ওই নাবালিকার সাথে রাতের অন্ধকারে মাঠে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।এমন কুকর্মের কথা যাতে কেউ না জানতে পারে তারজন্য ওই ছাত্রীকে হুমকিও দেয় গৃহশিক্ষক তরুণ মন্ডল(Tarun Mandol)। এরপর থেকে ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল। সেই সময় ওই গৃহশিক্ষক আবারও ওই ছাত্রী কে রাতের অন্ধকারে ফাঁকা মাঠে ধর্ষণ করে। ঘটনার কথা জানতে পারে এলাকার লোকজন। তারা নাবালিকা ছাত্রী ও গৃহশিক্ষককে অসংলগ্ন অবস্থায় মাঠের মধ্যে থেকে ধরে ফেলে। খবর দেয় পরিবারের সদস্যদের। ঘটনার খবর পেয়ে ওই নাবালিকাকে তার বাড়ির লোকজন উদ্ধার করে।

রাতেই ক্যানিং থানায়(Canning P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন গৃহশিক্ষকের বিরুদ্ধে। পুলিশ ওই নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে(Canning Hospital) নিয়ে যায়। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।নির্যাতিতা নাবালিকা ও তার কাকার দাবী, একজন গৃহশিক্ষক হয়ে যে ভাবে অমানুষিক অত্যাচার করেছে তরুন মন্ডল,তাতে করে ওর যেন ফাঁসি হয়।কিন্তু গুণধররগৃহ শিক্ষক সবার সামনে পালিয়ে গেল কি করে তা নিয়ে উঠছে প্রশ্ন? পুলিশ ঐ গৃহ শিক্ষককে খুঁজছে।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের