তৃতীয়ায় প্রাপ্তি যোগ! আশাকর্মীদের জন্য দ্বিগুণ বোনাস ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বুধবার বলেন, এবার আর আলাদা ভাবে শহর বা জেলা নয়, সমস্ত আশাকর্মীরাই বোনাস পাবেন সাড়ে চার হাজার টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয়ায় সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। বাড়ানো হল আশাকর্মীদের (ASHA KARMI) বোনাস। আর সেই বোনাসের পরিমাণ প্রায় দ্বিগুণ! মানে, আশাকর্মীরা বোনাস পাবেন প্রায় সাড়ে চার হাজার টাকা।

বুধবার আলিপুর বডিগার্ড লাইনের দুর্গাপুজোয় (DURGA PUJA) উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রাজ্যের বিভিন্ন জেলার পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। সেখানেই ঘোষণা করেন এই নিয়ে। বলেন, শহরের আশাকর্মীরা বোনাস পান সাড়ে চার হাজার টাকা। তবে রাজ্যের অন্যান্য জেলার আশাকর্মীরা বোনাস পেতেন দুই-আড়াই হাজার টাকা। এবার আর আলাদা ভাবে শহর বা জেলা নয়, সমস্ত আশাকর্মীরাই বোনাস পাবেন সাড়ে চার হাজার টাকা।

অন্যদিকে, এদিন সুরুচি সঙ্ঘের পুজোয় তালে তালে ঢাক বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়ার দিন বিকেল ৪টা ৩৭ নাগাদ তিনি উপস্থিত হয়েছিলেন সুরুচি সঙ্ঘে। আর তারপরে ফিতে কাটার আগেই দিয়েছিলেন চমক! পেশাদার ঢাকির মত কাঁধে তুলে নিয়েছিলেন ঢাক। এভাবেই এসেছিলেন মণ্ডপের মূল দ্বার পর্যন্ত। কাঁধে ঢাক নিয়েই কেটেছিলেন ফিতেও। তারপর মণ্ডপে প্রবেশ করে বোল তুলেছিলেন ঢাকে। তাঁর সঙ্গে ঢাক বাজিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিমও।

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে