আদিবাসীদের মধ্যে থেকে ডব্লুবিসিএস, আইএএস, আইপিএস হচ্ছে, হাসিমারায় মুখ্যমন্ত্রী

তাঁর নেতৃত্বাধীন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী উন্নয়নে যে আন্তরিক তা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দেন রাজ্জ্যের সাংবিধানিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসীদের মধ্যে থেকে ডব্লুবিসিএস, আইএএস, আইপিএস হচ্ছে, হাসিমারায় দাঁড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গে হাসিমারায়  রাজ্য পুলিশের আয়োজনে গণবিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। সেই আসরে নব দম্পতিদের হাতে ২৫ হাজার টাকা-সহ উপহারসামগ্রী তুলে দেন মুখ্যমন্ত্রী। এর পর বক্তব্য রাখার সময় তাঁর নেতৃত্বাধীন বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী উন্নয়নে যে আন্তরিক তা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বুধবার হাসিমারায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসীদের ঘর থেকে   ডব্লুবিসিএস, আইএএস, আইপিএস অফিসার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন , ‘আমাদের বিশ্বাস একদিন আদিবাসী পরিবার থেকে ছেলে মেয়েরা অলিম্পিকে অংশ নিয়ে সোনা জিতবে ভারতের জন্য।’ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সমাজের মানুষ প্রয়োজনে কলকাতায় এলে রাতে থাকার জন্য অসুবিধার  সম্মুখীন হতেন। সেই সমস্যা নিরসন করতে বাংলার রাজধানী কলকাতায় আদিবাসীদের জন্য ‘আদিবাসী ভবন’ তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতার পর কালিম্পঙে এবার আদিবাসী ভবন তৈরি করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, বীরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, হরিচাঁদ ঠাকুর, পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছে এই সরকার। পাশাপাশি হুল দিবসে, করম দিবসেও ছুটি ঘোষণা করেছে মা-মাটি-মানুষের সরকার।

চা বাগানের শ্রমিকদের কথাও এদিন  মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে। মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানের শ্রমিকদের ১০ বছর আগে ৬৭ টাকা মজুরি ছিল। এখন আমরা তা বাড়িয়ে ২০২ টাকা করে দিয়েছি। চা-শ্রমিকদের মজুরি আরও বাড়বে বলে  জানান তিনি। পাশাপাশি সব চা-বাগানে সরকারের তরফে চা-সুন্দরী ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।  চা বাগানে আরও বেশি হোম ট্যুরিজম বানানো হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে পাহাড়ে পর্যটক এসে সেখানে থাকলে তার বিনিময়ে চা শ্রমিকদের রোজগার হবে।

এসসি, এসটি  শংসাপত্র পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয়রানি কমিয়েছে। আগে জাতিগত শংসাপত্র পেতে গেলে ৫০ বছর আগের কাগজ নিয়ে আসতে হত বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু আদিবাসী মানুষকে  সেই হয়রানি থেকে রেহাই দিয়েছে বর্তমান প্রশাসন। 

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু