সল্টলেকে আইপ্যাকের দফতর থেকেও একাধিক ফাইল উদ্ধার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপ্যাকের কর্ণধারের বাড়ির পরে সল্টলেক সেক্ট ফাইভে সংস্থার অফিসেও পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও বহু নথি তিনি গাড়িতে তুলেছেন। আরও বহু নথি তিনি চেয়েছেন। সংস্থার অফিসেই রয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ইডির তল্লাশি চলার মধ্যেই বেশ কিছু নথি মুখ্যমন্ত্রী চেয়েছেন। তৃণমূলের নিজস্ব বহু নথি রয়েছে আই প্যাকের অফিসে। ব্লক স্তর থেকে রাজ্যস্তরের নিজস্ব নম্বর, ঠিকানা সহ একাধিক নথি রয়েছে। সেই সকল নথি যাতে তাঁদের হাতে না চলে যায়, তারজন্য অফিসেই বসে রয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতীকে জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ে মুখ্যমন্ত্রী বলেছেন, নথি হাতিয়ে নেওয়ার জন্যই এই হানা দেওয়া হয়েছে। স্বরাষ্টিরমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। বেশ কিছু নথি অফিস থএকেোউদ্ধার করেছে। সেগুলো নিজের গাড়িতে তুলেছেন। দলীয় কোনও তথ্য সংস্থার হাতে তুলে দিতে নারাজ তিনি। আইপ্যাক তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা। তাই দলীয় কোনো তথ্য তাঁদের হাতে যেতে না পারে, সেদিকে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়।

সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে দলীয় পরিকল্পনা সহ প্রার্থী তালিকা কোনওভাবেই কারো হাতে না যায় সেদিকে নজর রয়েছে। দলীয় রণকৌশল থেকে শুরু করে সমস্ত কিছুর নথি উদ্ধার করতে আই-প্যাকের অফিসেই বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা। তিনি জানেন, আই প্যাকের অফিসে কী কী নথি রয়েছে। সেই সকল নথি চেয়েছেন তিনি। নিরাপত্তার খাতিরে গোটা এলাকা ঘিরে রেখেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারা। দলীয় নথিতে যাতে হাত না পরে সেই জন্য সেখানে হাজির রয়েছেন মুখ্যমন্ত্রী। আইপ্যাকের অফিসের বাইরে রয়েছে কেন্দ্রীয় নিরপত্তা বাহিনী। রয়েছে রাজ্য পুলিশ, কমব্যাট ফোর্স।

 

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL

জোড়াফুল প্রতীকের শুনানিতে মমতার বাজি অভিষেক-কল্যাণ-মহুয়া