‘চৈত্র সেলের মতো দেশ বিক্রি করা হচ্ছে‌’‌, বলাগড় থেকে কেন্দ্রকে তুলোধনা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার আরামবাগ থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর সেখান থেকে বলাগড় যান তিনি। এখানের একতারপুর বয়েস স্পোর্টিং ক্লাব মাঠ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন তৃণমূল নেত্রী। এবার টিকিট পাননি মনোরঞ্জন ব্যাপারি। তাঁর জায়গায় রঞ্জন ধাড়াকে টিকিট দেওয়া হয়েছে। এখানে যা উন্নয়ন হয়েছে তার খতিয়ানও তুলে ধরেন তিনি। এসআইআর করে নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না বলে সুর চড়ান তিনি।

এদিকে বিজেপি ভোট কাটে আর মিথ্যে কথা বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। তবে তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে বলে দাবি করেন তিনি। এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌বাংলার মানুষের উপর অত্যাচার করে বাংলার মানুষের ভোট চায়। ওদের লজ্জাও করে না। মাছ–মাংস খেতে দেয় না বিজেপি শাসিত রাজ্যে। আর ওদের রাজ্যে কাজ করতে গিয়ে বাংলায় কথা বললে মারধর করে। এখানে এসে সেই বাংলার মানুষেরই ভোট চাইছে। একটা ভোট কাটারি, স্বৈরাচারি, অত্যাচারি দল বিজেপি। যতই করো চক্রান্ত অপদার্থরা হবে ব্যর্থ।’‌

অন্যদিকে এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগেন তৃণমূলনেত্রী। মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে ট্রাইব্যুনাল কেন?‌ প্রশ্ন তোলেন তিনি। নির্বাচন কমিশনকে ভ্যানিশ কমিশন বলে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মানুষের নাম কেটে তাঁদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। যদি মানুষ ভোট দিতে না পারে তাহলে ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন কেন?‌ ভ্যানিশ ওয়াশিং মেশিন। নাম কেটে দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। নাম তো তোলা হবেই। ওটা সাংবিধানিক অধিকার। মানুষের অধিকার কেড়ে নেওয়া যাবে না। প্রয়োজনে আবার আদালতে যাওয়া হবে।’‌

এছাড়া নাম না করে অমিত শাহকে কাঠগড়ায় তোলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তাঁর নির্দেশেই চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুর সপ্তমে তুলে বলেন, ‘‌ও মোটা ভাই নাম কেটে জেতা যাবে না ভাই। অসমে এনআরসি করে ৬ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল। আসলে বিজেপি ল্যাজে আগুন দিয়ে লঙ্কাকাণ্ড করছে। বিজেপি মানে লজ্জা। টাকা দিয়ে প্রচার করো। এক একজন চোর, ডাকাত, খুনি। আগে নিজেদের চরিত্র ঠিক করুন। চৈত্র সেলের মতো দেশের সব জায়গা বিক্রি করা হচ্ছে। কিছু করার নেই। আর তো কটা দিন, তার পর বিজেপি এ পাশ, ও পাশ, ধপাস। ইঞ্চিতে-ইঞ্চিতে লড়াই হবে। তফসিলি, মতুয়ারা, সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে।’‌

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে