‘আইপিএস আইএএসদের অপমান করেছে নির্বাচন কমিশন’‌, পুরুলিয়া থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে আজ রবিবার পুরুলিয়ার মানবাজারে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। গ্রীষ্মের প্রচণ্ড তাপে দাঁড়িয়ে আইপিএস আইএএস ডব্লিউবিসিএস অফিসারদের অপমান করেছে নির্বাচন কমিশন বলে সুর সপ্তমে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে আইপিএস আইএএস ডব্লিউবিসিএস অফিসারদের বদলি নিয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সুপ্রিমো। আজ, রবিবার পুরুলিয়ার মানবাজার থেকে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌পুরুলিয়া জেলা সুন্দরী জেলা, তেমনই এই জেলায় গরমে কষ্ট হয়। আগে চাষের জমি কম ছিল, পুকুর কাটাও কম ছিল। ধীরে ধীরে আমরা মাটির সৃষ্টি প্রকল্প তৈরি করে হাজার হাজার একর জমি উর্বর করেছি। শস্য ফলছে। অনেক পুকুর কেটেছি। জল ভরো জল ধরো হচ্ছে। আমার সঙ্গে যাঁরা কাজ করতেন, নির্বাচন কমিশন তাঁদের প্রায় সকলকেই সরিয়ে দিয়েছে। অনেকে ভাল কাজ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আইএএস, আইপিএসদের অপমান করা হয়েছে। বিজেপি পার্টি ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিসিএসদের অপমান করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ধিক্কার জানাই ওদের।’‌

অন্যদিকে দলের প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে পাথরকাটা ফুটবল গ্রাউন্ডে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তাঁর সরকারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আগে এখানে আসতাম। বিকেলের পর কেউ বাইরে বের হতে পারত না। জঙ্গলে বন্দুকবাজরা থাকত। মানুষের মনে ছিল অশান্তি। বছরে ৪০০ লোক খুন হতো। আমাদের সরকার শান্তি ফিরিয়েছে জঙ্গলমহলে। একবার আমি লুকিয়ে মোটরবাইকে করে বেলপাহাড়ি গিয়েছিলাম। দেখি কড়াইতে কালো কী যেন ফুটছে। কী রান্না হচ্ছে? লোকজন বলল, সপ্তাহে দু’দিন খেতে পাই। বাকি পাঁচদিন জঙ্গলের কালো পিঁপড়ে খেয়ে থাকি। ওদের সারা গায়ে পিঁপড়ের কামড়। গাছের শিকড় খেয়ে থাকত মানুষ। এটা চলতে পারে না। আমি পাল্টে দিয়েছি।’‌

এছাড়া পুরুলিয়ায় তিনিই যে প্রার্থী সে কথাও জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তাঁকে দেখেই ভোট দিতে আহ্বান করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। আর যেন জঙ্গলমহলে অশান্তি ফিরে না আসে। ভোটের আগে টাকা দিলে নিয়ে নেবেন, ভোট দেবেন না। ওরা বলে এক, করে আর এক। মাঝে মাঝে দিল্লির বিজেপি নেতারা এসে মিথ্যে কথা বলে যায়। আমরা সব ধর্মের, জাতের মানুষের জন্য কাজ করি। বিভাজন করি না।’‌ পুরুলিয়ার সভা শেষে আদিবাসী গানের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। মঞ্চেই আদিবাসী গানে তাঁকে নাচতে দেখা যায়।

বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান, ডেরা ইসমাইল খানে ছিন্নভিন্ন হয়ে গেলেন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট