‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার মুরারই থেকে নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট করে দেন, এবারের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে। তাই যারা বিজেপির কাছে ঘুসঘুস করছে তারা সতর্ক থাকে যেন। এখানে উন্নয়নের কাজ ব্যাপক হারে হয়েছে। মানুষের সুখে দুঃখে তৃণমূল কংগ্রেস থাকে বলেও দাবি করেন তৃণমূলনেত্রী। আর যে সেতুর দাবি রয়েছে সেটা বিধানসভা নির্বাচনের পর হয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। ওই সেতু নির্মাণের প্রক্রিয়া হয়ে গিয়েছে। শুধু নির্বাচনের জন্য আটকে আছে বলে জানিয়ে দেন তিনি। আর এখান থেকেই বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন না বলেও সুর সপ্তমে তোলেন।

এদিকে মুরারইয়ের খান ক্রিকেট গ্রাউন্ডে তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের সমর্থনে জনসভা করে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। তাই নেতা–কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা, ‘‌অনেককে গ্রেফতারের পরিকল্পনা করেছে। তালিকা আমি পেয়ে গিয়েছি। ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। শুধু তৃণমূলকে টার্গেট করেছে। এই বীরভূম থেকে এক নেতা লড়ছে। কোটি কোটি টাকা কয়লা থেকে খায়। ভদ্রতা করে নাম বলছি না। সবচেয়ে বড় দূরাচারী বিজেপি। শান্তির জন্য লড়ুন, ভাষা–জাতিকে রক্ষা করুন, ভোটাধিকারের জন্য লড়ুন। তৃণমূল সরকার থাকলে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। এবারের ভোটটাকে গুরুত্ব দিয়ে দেখুন।’‌

অন্যদিকে এখান থেকে যারা নির্দল হিসাবে প্রার্থী হয়েছে তাদের সম্পর্কে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানা, ‘‌বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কেউ কেউ নির্দল হয়ে দাঁড়িয়েছে। ধর্ম, দলকে বিক্রি করা যায় না। নির্দলের কোনও জাত নেই, দল নেই। সম্প্রদায়ের সঙ্গে যাঁরা বিশ্বাসঘাতকতা করেন, তাঁদের ক্ষমা করবেন না। লোকসভায় আমরা বিজেপিকে হারিয়েছি। ২০২৬ সালেই বাংলায় হারাব ওদের। তার পর দিল্লি থেকে তাড়াব। অহংকারের পতন হবেই। বাংলায় জিতে আমরা দিল্লি দখল করব। গণতন্ত্রের জয় হবে। আমাদের একটাই এজেন্সি। তোমাদের হাজারটা আছে। তাদেরও বলেছে বাংলা ছেড়ে চলে যেতে! লজ্জা করে না?’‌

এছাড়া গতকাল ঝাড়গ্রামে সভা করতে এসে ঝালমুড়ি খেয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আজ সেটাকেই রাজনীতি করার কৌশল বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌সব সাজানো। ১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক! ঝালমুড়িও নিজেরা তৈরি করে রেখেছে। না হলে দোকানে ক্যামেরা ফিট করা থাকল কী করে? যাঁরা বিজেপির হয়ে কাজ করছো, আগামী দিনে যেখানেই থাকো, খুঁজে বার করব আর নারকেলের নাড়ু খাওয়াব।’‌

বিস্ফোরণে ফের কেঁপে উঠল পাকিস্তান, ডেরা ইসমাইল খানে ছিন্নভিন্ন হয়ে গেলেন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট