‘‌পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে হামলার কথা বললে মোদি কেন চুপ?’‌ কড়া প্রশ্ন মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমুদ্রগড় হাইস্কুল ফুটবল ময়দান থেকে সভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই তিনজন প্রার্থী—স্বপন দেবনাথ, বসুন্ধরা গোস্বামী এবং পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে নির্বাচনী জনসভা করেন তিনি। তারপর নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে একাধিক উন্নয়ন কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। এখান থেকেই নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল সুপ্রিমো। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতাকে আক্রমণ করার কথা বলেছিল। সে বিষয়ে কেন প্রধানমন্ত্রী কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী?‌ প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এমন হামলার কথা বললেও প্রধানমন্ত্রী কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেনি বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী। কেন চুপ করে থাকলেন?‌ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তোপ, ‘‌পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদি গতকাল এসে বললেন না যে কড়া পদক্ষেপ করব? কেন চুপ? পাকিস্তানের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হল না? পাকিস্তানের মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছেন? তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না। লজ্জা করে না প্রধানমন্ত্রী আপনার।’‌

অন্যদিকে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যোগের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল গিয়েছিলেন রবিবার। নাম না করে তাঁর কথা উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘নন্দীগ্রামে নির্বাচন কমিশনের আধিকারিক গিয়েছিলেন দেখলাম। সঙ্গে বিজেপির লোকজন ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল বিজেপির সঙ্গে কমিশনের যোগ আছে। রিঙ্কু তরফদারকে শ্রদ্ধা জানাচ্ছি। বিএলও’‌র কাজ করতে গিয়ে চাপ নিতে না পেরে। আত্মহত্যা করেছে। সুইসাইড নোট পাওয়া গিয়েছে। যেখানে নির্বাচন কমিশনকে দায়ী করে গিয়েছেন রিঙ্কু। সেই বিষয়টার কী হল?’‌

এছাড়া বাংলার মানুষের উপর হামলা করার জন্য ছক কষা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার জন্য বাইরে থেকে জওয়ান আনা হচ্ছে বলে সুর চড়ান তিনি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী–স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে বলেন, ‘‌বাংলায় কথা বললেই ঘুষপেটিয়া আর রোহিঙ্গা! আপনিও তো এঁদের ভোট পেয়েছেন। তাহলে আপনি আগে পদত্যাগ করুন। অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে বিজেপি। কিন্তু এটা ২৫ দিনের খেলা। তার পরেই ওরা বুঝবে ঠেলার নাম বাবাজি। বাইরে থেকে টাকা ঢুকছে। মাদক আর অস্ত্র ঢুকছে। আমরা প্রমাণ ছাড়া কোনও কথা বলি না। সময় মতো ঠিক ভিডিও বের করব। আপনারা ‘মিম’ নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের করছেন। ও মোটা ভাই অন্যায় করলে জবাব পেতে হবে।’‌

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ