‘‌একমাসের অপেক্ষা, তৃণমূলই সরকারে আসছে’‌, ডেবরা থেকে দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে সব রাজনৈতিক দলই। আর এই বিধানসভা নির্বাচনে ডেবরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আর সেখান থেকেই আজ নির্বাচনী জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। এখান থেকে আজীবন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে আহ্বান করেন তিনি। কারণ তৃণমূলের কোনও বিকল্প বাংলায় নেই বলে দাবি মুখ্যমন্ত্রীর। আর এখান থেকেই কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। আর একমাস পর যে তৃণমূলই আবার সরকারে আসছে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে মানুষজনকে যদি স্বাধীনভাবে উন্নয়নকে সঙ্গে নিয়ে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকেই দরকার বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই বিজেপি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এটা একমাস। তার পরে মনে রাখবেন, যতই করো চেষ্টা, মিটবে না কো তেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে। মানুষ যতক্ষণ থাকবে, জোড়াফুল থাকবে। বাংলার খাবারের উপরে আপনাদের কীসের এত হ্যাংলামি আর নোংরামি! মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। তা কি ওদের মাথা খাবে?‌’‌

অন্যদিকে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এবং ধর্মকে বিপদে ঠেলে দেয় বলে সুর চড়ান তৃণমূলনেত্রী। সেখানে তৃণমূল সব ধর্ম, বর্ণ, জাতিকে সঙ্গে নিয়ে চলে বলে দাবি তাঁর। আর বিজেপি বিভেদ করে বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। ডেবরার জনসভা থেকে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌এরা ধর্মের নামে প্রচার করে। আর ধর্মকে বিপথে ঠেলে দেয়। এরা কোনও ধর্ম মানে না। এরা বকধার্মিক। ধর্মকে বিক্রি করে। আমরা ধর্মকে ঘরে রাখি, সম্মান করি। এরা ধর্ম বেচে খায়। আর আমরা মানবিকতার জন্ম দিই। এটাই ওদের সঙ্গে আমাদের তফাৎ। এরা বিদ্যসাগরকে সম্মান দেয় না। মাতঙ্গিনীর নাম উল্টোপাল্টা বলে। মহিলাদের এরা পছন্দ করেন না। সব থেকে বেশি মা–বোনেদের নাম বাদ দিয়েছে। এরা অ্যান্টি উওমেন।’‌

এছাড়া এসআইআর করে বৈধ ভোটারের নাম কেটে নিয়েছে বলেও বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। তাই এই ঘটনার প্রতিবাদে তৃণমূলকে ভোট দেওয়া উচিত বলে জানান তিনি। সরকার তৃণমূল গড়বে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌অনেক ভোট কেটে দিয়েছে। অনলাইনে দেখে অ্যাপ্লাই করুন। রাজীবকে বলব দেখে নিতে। আমরা আইনজীবী দেব। বাদ দিয়েছিল ১ কোটি ২০ লক্ষের নাম। নির্বাচন কমিশন বলার আগেই বিজেপি বলে দিয়েছিল। তার রেকর্ড তো সকলেই দেখেছেন। আমাদের আদিবাসী প্রার্থীদের জন্য যেমন সকলে লড়াই করেন। হিন্দু প্রার্থীরা থাকলে, তাঁদের জন্যও সকলে লড়াই করেন। যেখানে মুসলিম প্রার্থী আছেন, তাঁদের জন্যও আমাদের লড়াই করতে হবে। কারণ, সরকারটা কিন্তু আমরা গড়ব। মনে রাখবেন আমরা পুরাতন, নতুন, প্রবীণ, নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়কে নিয়ে ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই।’‌

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়