‘‌আমাকে দেখতে হবে না মানুষকে দেখুন’‌, রানিগঞ্জ থেকে অফিসারদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার মানুষের জন্য অফিসারদের কাজ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন যেসব অফিসারদের নিয়োগ করেছে তাঁদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে নির্বাচনে ষড়যন্ত্র করতেই অফিসার–আমলাদের বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর মিছিল থেকে দাঙ্গাকে প্ররোচনা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। আজ, শনিবার রানিগঞ্জের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌রঘুনাথগঞ্জে বিজেপি দাঙ্গা করেছে। রামনবমীর নামে দাঙ্গা করেছে বিজেপি। আমি জানি না প্রশাসন কেন সক্রিয় হল না!‌ আগামী দিনে এইসব কাজের জবাব দিতে হবে। এখানে যেসব দোকান–বাড়ি ভাঙচুর করা হয়েছে তা আমি আবার করে দেবো। আমাকে সময় দিন। আমরা আবার আসছি। বিজেপি–নির্বাচন কমিশন দু’‌কান কাটা। তাই যা খুশি করে যাচ্ছে।’‌

অন্যদিকে এখান থেকেই নির্বাচন কমিশনের নিয়োগ করা অফিসার–আমলাদের বার্তা দেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‌যাদের নতুন পোস্টিং হয়েছে, তাদের বলব, আপনারা রাজ্যের প্রশাসনে আছে। যদি কাজ করতে চান ভাল করে, তবে মানুষকে দেখুন, আমাকে দেখার দরকার নেই। বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন রয়েছে, বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন, তারা মানুষের উপর অত্যাচার করার জন্য, যারা এলাকা চিনত, সে রকম ৫০ থেকে ১০০ অফিসারকে কেরল, তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। যাতে বিজেপির বেনামী টাকা ঢুকতে পারে। মাদক ঢুকতে পারে। গুন্ডা ঢুকতে পারে। বুলডোজ়ার ঢুকতে পারে। দাঙ্গা করতে পারে।’‌

এছাড়া বিজেপির বিভাজনের রাজনীতি নিয়েও সুর সপ্তমে তোলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তুলোধনা করে বলেন, ‘‌দুঃখের সঙ্গে বলছি, রামনবমী আমাদের ছেলেমেয়েরাও করে। নবরাত্রি, দুর্গাপুজো, ছটপুজো, কালীপুজো করি। বড়দিন, ইদ পালন করি। সব ধর্ম-বর্ণ মিলিয়ে থাকে। সে শিখ, হিন্দু, বৌদ্ধ, জৈন, মতুয়া, বাউরি, লোধা, বাগদি, মুর্মু সকলকে নিয়ে আমরা চলি। আমার বীরবাহা, টুডু। বাউরি উন্নয়ন বোর্ড, বাগদি উন্নয়ন বোর্ড–সহ অনেক কাজ করেছি। আমরা চাই, তারা সমাজের উপরের অংশে আসুক। আমরা ভেদাভেদ করি না। বিজেপি ভেদাভেদ করে।’‌

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে