আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাহাড়ে একতরফা কেন মধ্যস্থতাকারী নিয়োগ?’, মোদিকে চিঠি ক্ষুব্ধ মমতার

নিজস্ব প্রতিনিধি: গোর্খাল্যান্ড ইস্যুতে ফের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের সঙ্ঘাত বেঁধেছে। রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে শনিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কিভাবে একতরফা মধ্যস্থতাকারী নিয়োগ করলেন?’

আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। আর ওই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নয়া চাল দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। আলাদা রাজ্য হিসেবে গোর্খাল্যান্ডের দাবি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তথা দেশের প্রাক্তন উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করা হয়েছে। গতকাল শুক্রবারই কেন্দ্রের তরফে নবান্নে চিঠি পাঠিয়ে ওই নিয়োগের কথা জানানো হয়। ওই চিঠি পেয়েই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীকে পাল্টা চিঠি পাঠিয়ে নিজের আপত্তি জানিয়েছেন। চিঠিতে মমতা লিখেছেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে শান্তি ফেরানো গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দৃঢ়ভাবে মনে করে যে গোর্খা সম্প্রদায় বা জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) অঞ্চল সংক্রান্ত যে কোনও উদ্যোগ অবশ্যই রাজ্য সরকারের পূর্ণ পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে গ্রহণ করা উচিত। যাতে দীর্ঘ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এলাকার শান্তি ও স্থিতিশীলতা অটুট থাকে।’

দু’পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন ‘পাহাড়ের সংবেদনশীল বিষয়ে একতরফা কোনও পদক্ষেপ অঞ্চলটির শান্তি ও সম্প্রীতির স্বার্থে মোটেই অনুকূল হবে না। সুতরাং, আমি আপনাকে অনুরোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের পূর্বপরামর্শ ও যথাযথ আলোচনার বাইরে গিয়ে যে নিয়োগপত্রটি জারি করা হয়েছে, তা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করার জন্য। কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রকৃত সহমর্মিতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়াই প্রত্যাশিত।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ