‘‌চার্জশিট হওয়া উচিত মোদি–অমিত শাহের বিরুদ্ধে’‌, নারায়ণগড় থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার নারায়ণগড় থেকে নির্বাচনী সভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। এখানের পুরনো ইতিহাস থেকে শুরু করে নেতা–কর্মীদের নানা বার্তা দেন। আর আজই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রচার থেকে সরানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এটা আসলে পদ্মশিবির ভয় পেয়ে করছে বলে পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে আজ, সোমবার নারায়ণগড় থেকে এবার একযোগে মোদি–শাহের বিরুদ্ধে চার্জশিট হওয়া উচিত বলে সুর সপ্তমে তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দু’‌দিন আগেই বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিলেন। তা নিয়ে আগেই নাম না করে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি নাম করে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী।

এদিকে দিল্লির বিজেপি সরকার নিয়ে কড়া সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। কেশিয়ারির হত্যাকাণ্ড, মেদিনীপুরের মাটি আন্দোলনের মাটি, ভালবাসার মাটি স্মরণ করিয়ে দেন তিনি। কেশপুর, নন্দীগ্রামে খুন করা হয়েছিল বলেও মনে করিয়ে দেন তিনি। তবে আজ অমিত শাহের চার্জশিট নিয়ে এবার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌প্রথম চার্জশিট তো মোদি আর অমিত শাহের বিরুদ্ধে হওয়া উচিত। ওঁরা অশান্তি লাগিয়ে ক্ষমতায় এসেছেন। প্রশাসনে ভাগাভাগি আগে কোনও দিন ছিল না। ভাল ভাল অফিসারদের সরিয়ে দিচ্ছে, যারা কাজ করত। মেদিনীপুরে অনেক অত্যাচার করেছে সিপিএম। অনেক খুন করেছে। আমি যখন বিরোধী ছিলাম, অনেক সয়েছি। এখন তো রাজ্যে বিরোধীরা নেচে বেড়াচ্ছে। দুধেভাতে আছে। কোনও মিছিল বা মিটিং আমরা আটকাই না। কারণ গণতন্ত্রকে শ্রদ্ধা করি।’‌

অন্যদিকে এসআইআর করে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছে বলে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। দিল্লিতে বসে এই নাম কাটার চক্রান্ত করা হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নারায়ণগড় থেকে বিজেপিকে নিশানা করে বলেন, ‘‌আমার নিজের আধার কার্ড করতেও চার ঘণ্টা সময় লেগেছে। আর এখন বলছে, নো পাপা। যাদের কাছ থেকে আধার কার্ডের জন্য টাকা নিয়েছে, ফেরত দিতে হবে। আগে নোটবন্দির জন্য লাইন দিতে হয়েছে। এখন ভোটবন্দির জন্য। এসআইআর মানেই সর্বনাশ। বিজেপির জেতার কোনও সম্ভাবনা নেই। তাই চক্রান্ত করা হচ্ছে।’‌

এছাড়া বিজেপির মতো বজ্জাত সরকার আগে কখনও দেখনি বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সরকার বিভেদ, সাপ্রদায়িক ভাগাভাগির রাজনীতি করে বলেও কাঠগড়ায় তোলোন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক টাকাও দেয়নি। আমরা কাজ শুরু করেছি। দেড় হাজার কোটি টাকা দিয়ে দিয়েছি। ওরা বলছে চারটে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে। একটাও চোখে দেখতে পাইনি। চক্রান্ত চলছে।’‌ নারায়ণগড়ের মঞ্চে আদিবাসী গানের সুরে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL