আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভবানীপুরের বিএলএ’‌দের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, বাদ পড়েছেন বিপুল ভোটার, কী পদক্ষেপ নেবেন?‌

নিজস্ব প্রতিনিধি:‌ আজ সকালেই বাদ যাওয়া ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচনী দফতর। আর তা নিয়ে জোর আলোড়ন পড়ে গিয়েছে। নিজেদের নাম রয়েছে কিনা সেটা অনেকেই যাচাই করতে পারছেন না। আবার যাঁরা পারছেন তাঁরা ঘাবড়ে গিয়েছেন। এই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বাংলার মানুষ আতঙ্কে ভুগছেন। তবে মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নাম দেখার সুবিধা চালু হয়েছে। নিজের এপিক নম্বর দিয়ে দেখা যাচ্ছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আছে কিনা। এই পরিস্থিতিতে এবার নিজের বিধানসভা কেন্দ্রের বিএলএ’‌দের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিকেলেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আর তখনই গোটা বিষয়টি নিয়ে আজ বিকেল ৪টে ভবানীপুর বিধানসভার বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কালীঘাটে নিজের বাসভবনের ওই বৈঠকে থাকবেন দলের শীর্ষ নেতারাও। আসলে ভবানীপুরে প্রায় ৪৪ হাজারের বেশি নাম বাদ গিয়েছে বলে খবর। তাতে অনেকেই আতঙ্কিত। এই আতঙ্ক কাটাতে এবং বাদ যাওয়া বেশিরভাগ ভোটারদের নাম যাতে ভোটার তালিকায় তোলা যায় তা নিয়েই বৈঠক হবে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে কলকাতা পুরসভার ৮টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে দাঁড়িয়েই জিতেছিলেন। নিজের বিধানসভা কেন্দ্রে যাতে বৈধ ভোটারদের নাম বাদ না যায় তা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ গিয়েছে সেটাও জেনে নেবেন তিনি বিএলএ’‌দের কাছ থেকে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৫৯ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জনের। অর্থাৎ (৭৮.২৯%)। ভবানীপুরেই বাদ গিয়েছে ৪৪ হাজার ৭৮৭ (২১.৭১%) জন ভোটারের নাম। তথ্যপ্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। তার আগেই এবার উদ্যোগী হলেন তৃণমূল সুপ্রিমো।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ