দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মমতা

নিজস্ব প্রতিনিধিঃ দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস, রাজ্যের মুখ্যসচিব সহ শীর্ষ আধিকারিকরা । তাদেরকে সঙ্গে নিয়েই বুধবার দুপুর দেড়টা নাগাদ  জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ।  কোথায় কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখেন। কীভাবে কাজ এগোচ্ছে, সেই সংক্রান্ত তথ্য জানতে চান মমতা। 

মন্দির পরিদর্শনের পর এদিন সন্ধ্যায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানেই আলোচনা হবে মন্দিরের ট্রাস্ট , জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এবং  মন্দিরের কাজকর্ম সহ একাধিক বিষয় নিয়ে ।  সুত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই  বৈঠকে থাকতে পারেন রাধারমণ দাস।

আরও পড়ুনঃ দিঘায় ‘জগন্নাথ ধাম’ তৈরি প্রায় শেষ, বুধে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, দিঘায় জগন্নাথ মন্দিরও হচ্ছে পুরীর মন্দিরের সমান উচ্চতায় । প্রায়  ৬৫ মিটার উঁচু দিঘার জগন্নাথ মন্দির । রয়েছে প্রভু জগন্নাথ দেবের জন্য  ভোগ ঘর।  তবে সেই ভোগ কারা রান্না করবেন তা এখন সামনে আসেনি ।  বলা বাহুল্য, ২০১৮ সালে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ধীরে ধীরে চলছে জগন্নাথ মন্দির তৈরির কাজ। বর্তমানে নির্মাণকাজ শেষ হতেই এদিন পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী । অন্যদিকে  মঙ্গলবার দিঘায় পৌঁছিয়ে তিনি মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন।  

Published by:

Share Link:

More Releted News:

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ