সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার (২৭ জুলাই) উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই দেখা করেছেন সিকিমের নামচিতে সুড়ঙ্গে দুর্ঘটনায় প্রাণ হারানো বাংলার ১১ জন শ্রমিকের পরিবারের সঙ্গে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে ১১ জনের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জলপাইগুড়ির জেলা জেলা শাসকের দফতরের থেকে এই আর্থিক সাহায্য করা করা করা হয়। ক্ষতিপুরণ দেওয়ার পাশাপাশি  ৭ জনের পরিবারের সদস্যকে দেওয়া হয়েছে হোমগার্ডের চাকরি ও দুজনের পরিবারের  সদস্যকে দেওয়া হয়েছে সিভিক পুলিশের চাকরি। পাশাপাশি উত্তরবঙ্গে  দাঁড়িয়ে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার বার্তা দিয়েছেন। বলেছেন ‘শ্রমিকরা রাজ্যে ফিরুন জব কার্ডে ১২৫ দিনের কাজ করে দেব।’  

আরও পড়ুন: শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

উল্লেখ্য, গত সোমবার (২০ জুলাই) দুপুর নাগাদ দক্ষিণ সিকিমের সামারডুং-এ পাচশো মেগাওয়াট ক্ষমতার তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের ‘হেড রেস টানেল’-এ  দুর্ঘটনা  ঘটেছিল। এনডিআরএফ, এসডিআরএফ, এনএইচপিসি, প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড যৌথভাবে উদ্ধার কাজ চালায়। মৃত্যু হয়েছিল ২২ জন শ্রমিকের যার মধ্যে ১১ জন  ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন সিকিমের দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করেছেন সিকিমের মুখ্যমন্ত্রীও। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের  পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে।  

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির