শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার (২৭ জুলাই) শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এদিন পশ্চিম মেদিনীপুরের বোয়ালতোড়ে কান্তোড়নাথ মন্দিরে জল নিবেদন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন সাত শিবভক্ত। আচমকা শিলাবতী নদীর প্রবল স্রোতে তলিয়ে যান তাঁরা। তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুই ভক্ত নিখোঁজ রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা এলাকার সাতজন ভক্ত কান্তোড়নাথ মন্দিরে পুজোর জন্য শিলাবতী নদী থেকে জল তুলতে নদীতে নামেন। টানা বৃষ্টিতে নদীর জলস্তর ও স্রোত অনেকটাই বেড়ে যাওয়ায় তাঁরা ভারসাম্য হারিয়ে একে একে নদীর গভীরে তলিয়ে যেতে থাকেন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশে থাকা স্থানীয় মানুষ ও অন্যান্য তীর্থযাত্রীরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, প্রশাসনের আধিকারিক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পাঁচজনকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

তবে এখনও দুই শিবভক্তের কোনও সন্ধান মেলেনি। তাঁদের খোঁজে শিলাবতী নদীর বিভিন্ন এলাকায় ডুবুরি ও স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার অভিযানে পুলিশ ও প্রশাসনের একাধিক ডুবুরি ও স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার অভিযানে পুলিশ ও প্রশাসনের একাধিক দল মোতায়েন রয়েছে। এই দুর্ঘটনার পর কান্তোড়নাথ মন্দির চত্বর ও নদীঘাটে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই ভক্তের পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে রয়েছেন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নদীঘাটে নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি ভক্তদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই