দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র তৈরি করতে তৎপর বর্তমান সরকার।দিঘার প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব মেদিনীপুর জেলাকে একদম ঢেলে সাজানোর পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। রবিবারের বৈঠকে উপস্থিত ওছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, কাঁথির সাংসদ এবং অন্যান্য প্রশাসনিক কর্তারা। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক চলে।সূত্রের খবর, বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী(CM)।

তিনি বলেন এই জেলায় সমস্ত সম্পদ রয়েছে। সমুদ্র রয়েছে, শিল্প রয়েছে, কৃষি রয়েছে। প্রকৃত উন্নয়ন হলে এই জেলার সামনের সারিতে থাকত। এতদিন উন্নয়ন স্তব্ধ ছিল, এই সরকার উন্নয়ন করবে। নয়াচরে(Nayachar) মৎস্য হাব করার ঘোষণা করেছিল বিজেপি সরকার, সেই নয়াচর নিয়ে আজ দীর্ঘক্ষণ কথা হয়। দাদন পাত্র বাড়ে গভীর সমুদ্র বন্দর তৈরি নিয়েও দীর্ঘক্ষণ জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র তৈরি করতে তৎপর বর্তমান সরকার। বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। শিল্পশহর হলদিয়া নিয়েও বৈঠকে কথা বলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। নতুন করে হলদিয়াকে সাজানোর কথা বৈঠকে উঠে আসে। পাশাপাশি ড্রেসিং করে বন্দরের নাব্যতা বাড়ানোর কাজও করা হবে এমনটাই জানান তিনি। নতুন করে শিল্প আনা, এবং বন্ধ শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে।

সূত্রের খবর ,আগামী ২২ তারিখ বিধানসভায় প্রথম বাজেট সভা রয়েছে, সেই সভাতেই আজকের আলোচনায় অনুমোদিত গঠনমূলক কার্যক্রম পেশ হবে।এদিন দিঘার হাসপাতালের(Digha Hospital) পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। নুলিয়ার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের বেতন বৃদ্ধি,পর্যটক প্রতি পূর্বতন সরকারের নেওয়া ১০ টাকা করে কর প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী এদিনের প্রশাসনিক বৈঠকে।

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে