জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক জঙ্গিদের টার্গেটে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্ধমান থেকে পাক জঙ্গি হামিম মণ্ডলের গ্রেফতারির পর সতর্ক রাজ্য প্রশাসন। হামিমের নিশানাতে যে মুখ্যমন্ত্রী ছিলেন তা তথ্যের উপর ভিত্তি করেই জানিয়েছে রাজ্য পুলিশের এসটিএফ। তারপরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে। গতকাল, শনিবার পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছিলেন তাঁর দফতর মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় বুলেটপ্রুফ গাড়ি দিতে প্রস্তুত। যদিও তার আগে রাজ্য প্রশাসন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে।

আজ, রবিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুভেন্দু অধিকারীর ব্যবহৃত গাড়ি বদলে দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর এতদিন বিরোধী দলনেতা থাকাকালীন বা মুখ্যমন্ত্রী হয়েও বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতেন না শুভেন্দু। তার বদল হয়েছে আজ, থেকে। কাঁথির বাড়ি থেকেই শুভেন্দু অধিকারী বুলেটপ্রুফ গাড়িতে করে কলকাতায় এদিন সন্ধ্যায় এসেছেন। হামিম ধরা পড়ার পর জানা গিয়েছে, পাকিস্তান থেকে হ্যান্ডেলাররা মুখ্যমন্ত্রীর গতিবিধির তথ্য চেয়েছে। মুখ্যমন্ত্রীর কোনও আনগার্ডেড মুভমেন্ট থাকলে, জানাতে বলা হয়েছিল। তাই শুভেন্দুর নিরাপত্তায় আরও জোর দেওয়া হচ্ছে। গতকাল, শনিবার রাতে কাঁথির বাড়িতে এসেছিলেন তিনি। সেই সময়ে তাঁর আগের গাড়িতেই ছিলেন। এদিনও সেই গাড়িটি ছিল। কিন্তু, দেখা যায়, বুলেটপ্রুফ গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর থেকেই সেই গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

আরও পডুন: মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, ‘বাংলার মানুষ শুভেন্দুবাবুর সঙ্গে রয়েছেন। আর পরিবারের একজন হিসেবে আমরা মনে করি, পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ, কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা রয়েছে। নিশ্চিতভাবে বাংলার প্রত্যেকটি মানুষ সুরক্ষিত থাকবেন। গতকাল যেভাবে বাড়ি এসেছিলেন, আজও সেভাবে গিয়েছেন। তাঁর নিরাপত্তায় বাড়তি কিছু কি লক্ষ্য করেছেন আপনারা? তিনি চান, সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। তার জন্য যদি প্রাণ দিতে হয়, তার জন্য আমরা তৈরি রয়েছি।’

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর