পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী, খুশি কুড়মি সমাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহলে আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন অনেকেই দেখেছেন। জাতিসত্ত্বার আন্দোলনে আদিবাসী কুড়মি সমাজের রেল অবরোধকে ঘিরে নেতা, কর্মী–সমর্থকদের নামে মিথ্যা মামলা করা হয়েছিল। তার উপর ভিত্তি করে পুলিশ পুরুলিয়ায় তাঁদের উপর অত্যাচার করেছিল বলে অভিযোগ। এবার গোটা বিষয়টির সত্যতা জানতে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশ সুপার বৈভব তিওয়ারির কাছে এই রিপোর্ট তলব করেন। যা নিয়ে আজ, শুক্রবার জানতে পেরে আদিবাসী কুড়মি সমাজে খুশির হাওয়া বইতে শুরু করেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।

এদিকে রেল অবরোধকে কলকাতা হাইকোর্ট ‘অসাংবিধানিক’ এবং ‘বেআইনি’ বলেছিল। তাই পুরুলিয়া জেলা পুলিশ পদক্ষেপ করে। দুর্গাপুজোর আগে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর ওই রেল অবরোধ হয়েছিল। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশের পরেও কুড়মি নেতা, কর্মীরা অবরোধ করার চেষ্টা করলে পদক্ষেপ করে পুলিশ। পুলিশের উপর হামলা হয় বলে অভিযোগ। রেল ও রাজ্য পুলিশ তিনটি মামলা করে গ্রেফতার করা হয় ৫১ জনকে। পুরুলিয়া জেলা পুলিশ গ্রেফতার করেছিল ২৯ জনকে। আরপিএফ গ্রেফতার করেছিল ২২ জনকে। মুখ্যমন্ত্রী জানতে চান, জাতিসত্ত্বার আন্দোলনে মিথ্যা মামলা করা হয়েছে কিনা। তাই পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যা তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর।

অন্যদিকে মুখ্যমন্ত্রী এখন নয়াদিল্লিতে আছেন। সেখান থেকে ফিরেই এই রিপোর্ট খতিয়ে দেখবেন তিনি বলে জানা গিয়েছে। ২০২৫ সালের ৮ অক্টোবর পুরুলিয়ার নতুন প্রস্তাবিত বাসস্ট্যান্ডে পুলিশ সন্ত্রাস বিরোধী জনসভা করে আদিবাসী কুড়মি সমাজ। অজিতপ্রসাদ মাহাতো ওই সভা করেন। অজিতপ্রসাদ এই বিষয়ে বলেন, ‘‌জাতিসত্ত্বার আন্দোলনে কলকাতা হাইকোর্টের অছিলায় আমাদের উপর অত্যাচার করা হয়েছিল। মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি পয়েন্টে ছিল, কোনওরকম ক্ষতি না করে শান্তিপূর্ণ আন্দোলন করা যাবে। কিন্তু রেল অবরোধের দু’দিন আগে থেকে গ্রামে গ্রামে অত্যাচার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। ফলে আমাদের আন্দোলন যে যথার্থ ছিল তা প্রমাণ হল।’‌

এছাড়া যে ঘটনা ২০২৫ সালে ঘটেছিল তাতে প্রচণ্ড ক্ষুব্ধ হন আদিবাসী কুড়মি সমাজ। এই বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোটশিলার মুরগুমার কেনকেচে পাহাড়ে একটি কর্মসূচি থেকে আদিবাসী কুড়মি সমাজ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় এই ঘটনার শেষ দেখে ছাড়বেন তাঁরা। এবার মুখ্যমন্ত্রী কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার জন্য পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন। আর অযোধ্যা পাহাড়তলি এলাকায় বেআইনি পোস্ত চাষ ব্যাপকভাবে হচ্ছে বলে অভিযোগ। তা নিয়েও পুরুলিয়ার পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য