‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে কোনও কেন্দ্রীয় প্রকল্পই চালু করতে দেওয়া হয়নি। এই অভিযোগ প্রায়শই করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্প না চালু হওয়ায় বঞ্চনার শিকার হয়েছে রাজ্যবাসী। তাতে ক্ষতিই হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যবাসীকে বঞ্চনা করার ফল পেয়েছে তৃণমূল। ক্ষমতাতে নেই আর ঘাসফুল শিবির। আজ, বৃহস্পতিবার এমনই তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে পিএম বিশ্বকর্মা প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী বলেন, ‘এতদিন রাজ্য়ে পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু করতে দেয়নি তৃণমূল সরকার। আমি বিরোধী দলনেতা থাকাকালীন সেই কথা বারবার বলেছিলাম। কিন্তু দেখুন বিশ্বকর্মা প্রকল্প চালু না করায় তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে। প্রকৃত বিশ্বকর্মারাই তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছেন।’

আরও পডুন: ​মেয়ের প্রাইভেট টিউটরের সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘জি রাম জি প্রকল্প চালু করতে দেয়নি আগের সরকার। মোদিজির স্বপ্নের প্রকল্প ছিল সেটি। তিনটি রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেনি। দিল্লি, ওড়িশা ও বাংলা। দিল্লি ও ওড়িশায় ২০২৪ সালে সাফ হয়ে গিয়েছে। বাংলায় ২০২৬ পরিবর্তন হয়েছে। আয়ুষ্মান ভারতের আওতায় এখনও পর্যন্ত ৫০ হাজার মানুষ উপকৃত হয়েছেন। বহু পরিযায়ী শ্রমিক চিকিৎসা পেয়েছেন এই প্রকল্পের আওতায়। আগের সরকারের জন্যই পরিযায়ী শ্রমিকদের এই দুরাবস্থা। কাজ না পেয়ে বহু শ্রমিক রাজ্য ছেড়েছেন। তাঁরা এবারে ফিরে আসুন। পরিযায়ী শ্রমিকরাই বাংলার পরিবর্তন করে দিয়েছে। চিন্তা করবেন না। আমরা সবার হাতে কাজের ব্যবস্থা করব। সবাই কাজ পাবে আমাদের সরকারের এটাই মূল মন্ত্র।’

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর