‘‌এই বছরের মধ্যে ভোট হবে’‌, হাওড়া পুরসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই হাওড়া পুরসভায় নির্বাচন হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিসেম্বর মাসের মধ্যেই ভোট হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই ভোটের পাশাপাশি ওয়ার্ডের ডিলিমিটেশনও হবে। এমনকী হাওড়া পুরনিগমে ওঠা সমস্ত দুর্নীতির তদন্ত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল ১৩ বছর আগে। আট বছর কোনও পুরবোর্ড এখানে নেই। পুরপ্রশাসক বসিয়ে কাজ চলছিল। সেই দিন এবার শেষ হতে চলেছে বলে মনে করছেন হাওড়াবাসী।

এদিকে আজ, বৃহস্পতিবার সকালে হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু্ অধিকারী। পুরসভা এলাকার মানুষের সমস্যা নিয়ে কথা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, এই এলাকায় পর্যাপ্ত পানীয় জল, পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার উপর জোর দিতে হবে। বিজেপি কী কী কাজ করবে, তার তালিকা তৈরি করা হবে বলেও জানিয়ে দেন তিনি। তারপর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌হাওড়া পুরসভায় ১৭০০ অস্থায়ী কর্মী কাজ করেন। তাঁদের মধ্যে ৫০০ জন কোনও কাজ না করে বেতন নেন। সেই তদন্তও হবে। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করা হবে। ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করে এই বছরের মধ্যে ভোট হবে।’‌

অন্যদিকে আপাতত তিন মাসের পরিকল্পনা তৈরি করা হয়েছে। একই সঙ্গে যতদিন না ভোট হচ্ছে, ততদিন পর্যন্তও একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যতগুলি জলাশয় বুজিয়ে দেওয়া হয়েছে, সেগুলি চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হাওড়া পুরসভার ভোট না হওয়া পর্যন্ত নাগরিক পরিষেবা দিতে ‘প্ল্যান অফ অ্যাকশন’ নেওয়া হয় আজকের বৈঠকে। এখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ‘‌পানীয় জল সরবরাহ, নিকাশি ব্যবস্থার উন্নতি–সহ অন্যান্য নাগরিক পরিষেবার কাজ যাতে দ্রুততার সঙ্গে হয়, সেটার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজগুলি দেখার জন্য একটি কো–অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। এই বছরের মধ্যেই হাওড়া পুরসভার নির্বাচন হওয়ার ব্যাপারেও সম্ভাবনা রয়েছে।’‌

এছাড়া ডিলিমিটেশনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেই নির্বাচন হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় বলেন, ‘গতকাল থেকে অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফের কাছে পাঠানোর যে আইন—তা কার্যকর হয়েছে। পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে সিএএ’‌র আওতায় পড়েন না, এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁকে কোর্টে পাঠাবেন না। তাঁকে ভাল করে খাওয়া–দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে বা বসিরহাট সীমান্তে বিএসএফের হাতে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে।’

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের