ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বকেয়া মহার্ঘভাতা (‌ডিএ)‌ দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের প্রচারে এই কথা বলতে শোনা গিয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে গিয়েছে। আর মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে একের পর এক প্রকল্প ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক সংস্কার করেছেন একাধিক। কিন্তু মহার্ঘভাতা নিয়ে কোনও কথা জানা যাচ্ছিল না। এবার ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।

এদিকে গত সরকারের আমলে ডিএ বা মহার্ঘভাতা নিয়ে বিস্তর সমস্যা তৈরি হয়েছিল। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখান থেকে যে নির্দেশ এসেছিল সেটা পালন করতে রাজি হয়েছিল তৎকালীন রাজ্য সরকার। কিন্তু বিধানসভা নির্বাচনে পালাবদল হয়ে যায়। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সপ্তম পে কমিশন গঠন করার কাজ করেন। সেই কাজ এখন চলছে। দুটি মন্ত্রিসভার বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু সেখানে ডিএ অ্যাজেন্ডায় ছিল না। তবে ডিএ মামলাকারীরা হতাশ হননি। বরং আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ।

অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরই ঠিক হয় আগামী ৩০ মে সকাল ১১টায় নবান্নে ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক হবে তাঁর। ডিএ আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাঘরেই আয়োজিত হতে চলেছে এই হাইভোল্টেজ মেগা বৈঠক। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর জানিয়েছেন।

এছাড়া ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত কো–অর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই সমস্যা মিটবে বলে আশাবাদী সংগ্রামী যৌথ মঞ্চের প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভাস্কর ঘোষ বলেন, ‘‌আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তাঁকে অনুরোধ করেছি, আমাদের যাঁরা সৎভাবে কাজ করছিল অথবা দুর্নীতি ধরেছিল তাঁদের ৭০০ কিমি দূরে ট্রান্সফার করা হয়েছে। তাঁদের ফেরত নিয়ে আসা হোক নিজ জায়গায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত হোক। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং শূন্যপদে নিয়োগ করা হোক। তারপর বকেয়া ডিএ দেওয়ার কথাও বলেছি। উনি বৈঠকে ডেকেছেন। আমরা আশাবাদী। সমস্যা মিটবে।’‌

​’মেয়েকে কোলে নিতেও পারছি না’, ‘পেড্ডি’র জন্য প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছেন রামচরণ

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

ইবোলা আতঙ্কে আফ্রিকার সঙ্গে বৈঠক বাতিল করল ভারত

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২

আচমকাই বন্ধ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম! বিপাকে সাদার্ন সমিতি

সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার সারা, শচিন-কন্যার চোখে কারা অপরাধী?

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

‘পরিশুদ্ধ পানীয় জল-নিকাশি-নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

তৃণমূল নেতার বাড়ির পাশে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ব্যাপক শোরগোল গোঘাটে

পাথর শিল্পাঞ্চল সিন্ডিকেট থেকে রোজ ২ কোটি মারত তৃণমূল, বিস্ফোরক বিজেপি বিধায়ক

অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী