এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হয়ে কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই জেলা সফর শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ, শনিবার ডায়মন্ডহারবার থেকে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তারপর আজই এখান থেকে তিনি যাবেন নন্দীগ্রামে। এরপর আগামী ২১ মে পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর। আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন রয়েছে। তার আগে এই ডায়মন্ডহারবারের কর্মীসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

একইভাবে ২১ মে যখন ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ধমান পূর্ব ও পশ্চিম–সহ বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার জেলাশাসক–সহ অন্যান্য আধিকারিক এবং পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। শুভেন্দু অধিকারীর ওই বৈঠকে থাকবেন পাঁচ জেলার বিধায়করাও বলে সূত্রের খবর। সমস্ত কাজ যাতে ত্রুটিমুক্ত হয় এবং দ্রুততার সঙ্গে হয় তার জন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে।

এদিকে ওই বৈঠকে এবার উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের অগ্রগতি এবং নতুন বিধায়কদের মতামত খতিয়ে দেখা হবে। জেলার উন্নয়ন নিয়ে যেমন কথা হবে তেমন সামাজিক প্রকল্পগুলি নিয়েও কথা বলবেন তিনি বলে জানা গিয়েছে। বিজেপি সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেগুলির বাস্তবায়ন হবে আগামী ১ জুন থেকে। তার আগে সবটা দেখে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। আর জেলায় কাজ কেমন করে হবে সেই বার্তাও দেবেন তিনি।

অন্যদিকে জেলা সফর আরও বাড়বে। পশ্চিম বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় যাবেন তিনি। তবে সেই সূচি এখনও তৈরি হয়নি। এমনকী উত্তরবঙ্গ সফরেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর বলে সূত্রের খবর। আসলে সারা রাজ্যে সরকারি প্রকল্প পৌঁছে দিতেই এবং আইনশৃঙ্খলা একেবারে সঠিকভাবে রাখতে প্রশাসনিক বৈঠক করবেন প্রত্যেক জেলায় গিয়ে। আর সেটা করতেই মুখ্যমন্ত্রীর এই পর পর জেলা সফর বলে মনে করা হচ্ছে।

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর