Loading live market data...
Loading active stocks...
Connecting...

টানা বৃষ্টির জেরে বর্ধমানের রাজ আমলে তৈরি মন্দির ভেঙে পড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: দুদিনের টানা বৃষ্টিতে বর্ধমানের রাজগঞ্জে রাস্তার উপর ভেঙে পরলো রাজ আমলে তৈরী মন্দির “মোহন্তস্থল”। বিশালাকৃতির মন্দিরের একংশ ভেঙে পরলেও কেউ হতাহত হননি। ঘটনাটি বর্ধমান শহরের (Bardhaman City)২৫নম্বর ওয়ার্ডের রাজগঞ্জ হোমিওপ্যাথি হাসপাতালের পাশে।আনুমানিক ৩৫০ বছর পূরাতন এই মন্দির বলে জানা গেছে। এখানে রাধা-কৃষ্ণ সহ বিভিন্ন দেব-দেবীর পূজো এখানে হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ আমলে তৈরী এই “মোহন্তস্থল” মন্দিরটি। রক্ষনা-বেক্ষনের অভাবে ভগ্নদশায় পরিনত হয়েছিলো। বৃষ্টির মধ্যেই ৩৫০ বছর পুরাতন এই মন্দিরটি ভেঙে পরে। যেহেতু বৃষ্টির রাতে রাস্তায় লোক না থাকায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বর্ধমান-দক্ষিনের বিধায়ক খোকন দাস(MLA Khokon Das)।

ভেঙে পড়ার পর থেকে ওই যায়গায় যাতায়াতের রাস্তা বন্ধ ছিলো। বৃহস্পতিবারের সকালের মধ্যে রাস্তার উপর থেকে সড়িয়ে ফেলা হয় মন্দিরের ভাঙা অংশ । ফের জন সাধারনের জন‍্য যাতায়াত শুরু হয়। এদিকে অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে বাড়ির ছাদ সহ বাড়ি ধসে মৃত্যু হল ৪টি গৃহপালিত গরুর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাড়ির ১ সদস্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলার একাধিক এলাকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত(Rain) চলছে। মূলত তারই জেরে বৃহস্পতিবার ভোরে কৃষ্ণগঞ্জ এলাকায় একটি বাড়ির ছাদ সহ ধসে যায়। ধ্বংসপ্রায় বাড়িটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৪টি গবাদি পশুর। পাশাপাশি গুরুতর জখম হন মধুসূদন ঘোষ(৫৬) নামের বাড়ির ১ সদস্য।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জেসিপির সাহায্যে উদ্ধার কার্য চালানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় মধুসূদন ঘোষ কে উদ্ধার করে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তাররা তাঁকে স্থানান্তরিত করেন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে(Shaktinagar District Hospital)। প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকদিন ধরে লাগানোর বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা বলে ঘটনার স্থলে উপস্থিত হয়ে জানান স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলেও জোর কদমে উদ্ধার কার্য চলছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর