ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন, বিশ্বভারতীর অধ্যাপকের পুলিশ হেফাজত

বোলপুর আদালতের নির্দেশে অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন বিশ্বভারতীর অধ্যাপক রাজর্ষি রায়। এমনটাই অভিযোগ এক পিএইচডি ছাত্রীর। অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে ইতিমধ্যেই। বোলপুর আদালতের নির্দেশে অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেফাজত (PC) হয়েছে।

ছাত্রী পেশায় অধ্যাপক। তিনি জানিয়েছেন, গবেষণার জন্য বিশ্বভারতীর বিনয় ভবনে তিনি ভর্তি হয়েছিলেন ২০১৫ সালে। তাঁর দাবি, রেজিস্ট্রেশনের প্রায় ৪ বছরের মধ্যেই গবেষণার কাজ প্রায় শেষ করে ফেলেছিলেন। এরপরে গাইড রাজর্ষি রায়কে অনুরোধ করেছিলেন চূড়ান্ত উপস্থাপনার ব্যবস্থা করার জন্য। তখনই না কি কুপ্রস্তাব দেন গাইড। আরও অভিযোগ, বিভিন্ন সময়ে শ্লীলতাহানি করেছেন তিনি।

অভিযোগ, রাজর্ষি গবেষণার কাজে অসহযোগিতা করার পাশাপাশি হুমকি দিতে থাকেন। ছাত্রীর দাবি, শিক্ষাবিজ্ঞান বিভাগও আটকে রাখেন গবেষণার কাজ। ছাত্রীর আরও অভিযোগ, বারবার বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে ওই ছাত্রী শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়ের হয় ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪বি, ৩৫৪ডি, ৫০৪, ৫০৯, ৫০০, ৩৭৬, ৫১১ ধারায়। বাকি পড়ুয়ারা অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা