Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্কুলের দরজায় ঝুলছে ব্যবহৃত কন্ডোম, বারান্দায় ছড়িয়ে ইঞ্জেকশনের সিরিঞ্জ ও গাঁজার কল্কে

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার প্রাথমিক স্কুলে যা ঘটল তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। শুক্রবার স্কুলে এসে সকলে দেখেন দরজায় ঝুলছে কন্ডোম(Condom) । স্কুলের বারান্দায় ছড়িয়ে রয়েছে নেশার জিনিস। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক সকলেই রীতিমতো চিন্তিত। শুক্রবার স্কুলের দরজায় তালার সঙ্গে ঝুলানো ছিল দুটি করে ব্যবহৃত কন্ডোম । স্কুলের বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে ছিল ইঞ্জেকশনের সিরিঞ্জ ও গাঁজার কল্কে । আলিপুরদুয়ার যশোডাঙা জুনিয়র বেসিক স্কুলে(Jasodanga Junior Besic School) এই ঘটনায় লজ্জায় মাথা হেট হয়ে গেছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদের। ওই প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৫৮।প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ানো হয়।

কিন্তু কে বা কারা এই ধরনের জ্ঞান রুচিহীন সম্মত ঘটনা ঘটায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক থেকে স্থানীয় মানুষজন সকলেই। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আর এই লজ্জা কর ঘটনা ঘটায় শুক্রবার নির্ধারিত সময় থেকে দেড় ঘন্টা দেরিতে শুরু হয় স্কুলের পঠন পাঠন। দীর্ঘদিন ধরেই ওই সরকারি প্রাথমিক স্কুলের বারান্দায় একদল সমাজবিরোধী নেশার আসর বসায়। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের তরফে একাধিকবার প্রতিবাদ করা হয়। প্রতিবাদের বদলা নিতেই স্থানীয় সমাজ বিরোধীরা বৃহস্পতিবার রাতে স্কুলের বারান্দায় হাজির হয়ে এই অপকর্ম করেছে বলে মনে করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজছে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক(Head Master) সুমন্ত সিংহ জানিয়েছেন, শিক্ষকতা করতে এসে এমন রুচিহীন দৃশ্যের সাক্ষী হতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ পুলিশকে বিস্তারিতভাবে অভিযোগ জানিয়েছি। জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন জানিয়েছেন, খুব লজ্জাকর ঘটনা ।

আমি স্কুল কর্তৃপক্ষকে দ্রুত অভিভাবক সভা ডাকার নির্দেশ দিয়েছি। প্রয়োজনে আইনের সহায়তা নিতে হবে। কিন্তু কারা এই ধরনের জ্ঞান রুচিহীন ঘটনা ঘটানোর সাহস পেল? তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। শিক্ষাঙ্গনকে এইভাবে রুচিহীন নিদর্শন স্থাপন করার যারা সাহস দেখিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি করেছেন স্কুলের অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। পুলিশ ওই এলাকায় যারা স্থানীয় সমাজবিরোধী আছে তাদের খোঁজার কাজ শুরু করেছে। শুধু তাই নয়, কারা ঐ স্কুলের বারান্দায় নেশার আসর বসাই তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এখন থেকে রাতের দিকে পুলিশের টহলদারি গাড়ি ওই স্কুল এলাকাটিতে নজরদারি চালাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি না দিলে তাদের সাহস আগামী দিনে আরো বেড়ে যাবে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা।

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন