এই মুহূর্তে

ভোটের মুখে ময়নাগুড়িতে বিজেপির অন্দরে তুঙ্গে ‘আদি-নব্যের লড়াই, অস্বস্তিতে শমীকরা

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি : আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি (BJP)। বাংলা দখলের স্বপ্ন দেখছে তারা। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে। শীর্ষনেতারা রাজ্যে আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করেছেন বাংলায়। কিন্তু সেই বাংলাতেই আদি-নব্যের লড়াইয়ের জেরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি (BJP)। ভোটের মুখে ময়নাগুড়িতে বিজেপির অন্দরে আদি-নব্যের লড়াই সামনে আসছে। ফলে না চাইলেও সমস্যায় পড়তে হচ্ছে শমীক-সুকান্তদের।

যে সকল বিজেপি নেতারা বসে পড়েছিলেন, তাদেরকে টেনে তোলা এক কথায় অসম্ভব হয়ে গেছে। তাঁদের অভিযোগ, আদি বিজেপি নেতা থেকে শুরু করে দলের একাধিক দায়িত্বে যারা রয়েছেন, বর্তমান দলীয় নেতাদের ঔদ্ধত্যের শিকার হচ্ছেন তাঁরা। সেই কারণে অনেকটাই পিছিয়ে থাকছেন। যতটা দায়িত্ব নিয়ে কাজ করার ততটা করতে উদ্যোগী হচ্ছেন না। আদি ও নব্য বিজেপির এই দ্বন্দ্বের জেরি জেরবার জলপাইগুড়ি জেলা বিজেপি। উত্তরবঙ্গে নিজেদের জমি আরও শক্ত করতে উদ্যোগী হয়েছে বিজেপি। কিন্তু সেখানেই মূল অন্তরায় হয়েছে নব্য ও আদির দ্বন্দ্ব।

জলপাইগুড়ি জেলার সম্পাদকের দায়িত্বে এক সময় ছিলেন অনুপ পাল, পাশাপাশি প্রাক্তন যুব মোর্চার মন্ডল সভাপতি অমিত পাল, প্রাক্তন যুব মোর্চার সাধারণ সম্পাদক অংশুমান রায় নিজেদের দলীয় কাজ থেকে সরিয়ে নিয়েছেন। তাদের অভিযোগ, বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন, নিজেদের ইচ্ছেমতো করে দল চালাচ্ছেন। আদিরা উপেক্ষিত থাকছেন। সূত্রের খবর, ময়নাগুড়ি বিধানসভায় প্রায় হাজারের বেশি কর্মী নিজেদের সরিয়ে নিয়েছেন। নব্যদের স্বৈরাচারিতার কারণেই নিজেদের সরিয়ে নিয়েছে আদি বিজেপি নেতৃত্ব। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ