মোথাবাড়িকাণ্ডে এনআইএ-র জালে কংগ্রেস ও ছাত্র পরিষদের কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদা মোথাবাড়িকাণ্ডে বড় সাফল্য পেল এনআইএ। সূত্রের খবর, গতকাল ( 12 এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল শাহদাৎ হোসেন ও আসিফ শেখ।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শাহদাৎ হোসেন কংগ্রেসের সদস্য এবং আসিফ শেখ ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরেই তাদের ওপর নজরদারি চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনআইএ সূত্রে খবর, মোথাবাড়িকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ হাতে এসেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পাশাপাশি, মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকেও আটক করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার প্রচার চলাকালীনই তাঁকে আটক করে এনআইএ। এদিকে, মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যেই এক আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে এনআইএ। বিচারকদের হেনস্থার ঘটনায় এটাই প্রথম গ্রেফতার এনআইএ-এর।

মোথাবাড়িকাণ্ডে এই প্রথম তিনজনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA । গ্রেফতার করা হয়েছে আইএসএফ নেতা গোলাম রব্বানিকে। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার আগের দিন তিনি একটি সভা করেছিলেন। অন্য আরও দুজন, শাহদাত হুসেন এবং আসিফ শেখ (কংগ্রেস কর্মী) তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। সূত্র মতে, হামলার আগে লোকজনকে একত্রিত করার জন্য একটি পৃথক সভা আয়োজনে তারা দুজনই জড়িত ছিলেন। এনআইএ-র প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এদিকে মোথাবাড়ি কান্ডে গতকাল সারাদিন জিজ্ঞাসা বাদ করার পর আজ ভোর রাতে ছেড়ে দেওয়া হয় কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে।

সম্প্রতি, এসআইআর-এ নাম বাদ যাওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদার মোথাবাড়ি। বিডিও অফিসে ৭ বিচরককে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে রাতে পুলিশ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ে গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ফলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সেদিন ঠিক কী হয়েছিল, কখন পুলিশ আসে,  গোটা ঘটনা জানতে ইতিমধ্যেই তদন্তভার হাতে নিয়েছে এনআইএ। বিচারক সহ একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য সামনে এসেছে বলে সূত্রের খবর।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র