আদ্রায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ ২

কংগ্রেস প্রার্থী গ্রেফতার হওয়ায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে হাত শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতাকে খুনের ঘটনায় গ্রেফতার হলেন কংগ্রেস প্রার্থী-সহ দু’জন। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের পার্টি অফিসে আততায়ীদের গুলিতে খুন হন আদ্রা শহর তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। গুলিতে জখম হয়েছেন তাঁর দেহরক্ষী শেখর দাসও। সেই ঘটনায় কংগ্রেস প্রার্থী গ্রেফতার হওয়ায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে হাত শিবির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া কংগ্রেস প্রার্থীর নাম আরশাদ হোসেন। তিনি বেতো গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। শুক্রবার তাঁকে এবং মহম্মদ জামাল নামে আরেক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার দু’জনকে গ্রেফতার করে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদ্রা থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার বিষয়ে আরও জানা যাবে।’

উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় অফিসে ধনঞ্জয় চৌবে যখন বসেছিলেন সেই সময় দুষ্কৃতীরা সেখানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে তাঁকে খুন করে। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়া শহরে দলীয় কার্যালয়ে ঢুকে শাসকদলের নেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০