বাংলার ৬৫ আসনে পাখির চোখ কংগ্রেসের, প্রচারে আসতে পারেন প্রিয়াঙ্কা-রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও রাজ্যে ভোটের বাদ্যি বাজলে সেখানে ক্ষমতা দেখলের জন্য রাজনৈতিক দলের মধ্যে না না লড়াই দেখা। বাংলায় চলতি বছরে রয়েছে বিধানসভা নির্বাচন। এই ভোটে কংগ্রেস জানিয়ে দিয়েছে তার কারও সঙ্গে জোট গড়বে না একাই লড়বে নির্বাচনে। ভোট নিয়ে চড়ছে পারদ। এই আবহেই সামনে এসেছে বড় তথ্য।  সূত্রে খবর, বাংলায় এবারে ভোট প্রচারে আসতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। যদি খুব এদিন ওদিক না হয় তাহলে রাজ্যজুড়ে কংগ্রেসের এই তিন শীর্ষ কর্তার ভোটের আগে রাজ্যে একাধিক জায়গায় জনসভা করার কথা রয়েছে।  

কংগ্রেসের তিন শীর্ষ নেতার বাংলায় ভোট প্রচারে আসার ইঙ্গিত দিয়েছেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি  বলেছেন, খাড়গে, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্য সফর ও জনসভা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।  মধ্য কলকাতা, মালদা, মুর্শিদাবাদে সম্ভাব্য জনসভার কথাও হয়েছে বলেও জানান তিনি। দলের শীর্ষ নেতৃত্ব চলতি বছরে বাংলায় ভোট প্রচারে   আসবেন, এই আশ্বাসও মিলেছে।  তবে  তাঁরা কবে আসবেন সেই সব দিনক্ষণ এখনও স্থির হয়নি বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের ২৯৪টি আসনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে কংগ্রেস হাইকম্যান্ড৷ কংগ্রেসের প্রথম সারির এক নেতা বলেছেন, ‘পশ্চিমবঙ্গে আমাদের দলের সম্ভাব্য প্রার্থী কারা হবেন, তা স্থির করতে গিয়ে সব থেকে বেশি জোর দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটে জেতার সম্ভাবনার উপরে৷ ভোটের আগে অন্যান্য দল থেকে আমাদের দলে আসবেন যাঁরা, সেই সব দলবদলুদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে৷ প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তি, বিশ্বাসযোগ্যতা এবং জনমানসে গ্রহণযোগ্যতা বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে৷’ 

আরও পড়ুন: এসআইআরে ‘ফর্ম ৭’ নিয়ে প্রকাশ্যে বিজেপির কারসাজি, শুনানিতে হাজির ‘মৃত’রা

প্রসঙ্গত, বিগত একাধিক নির্বাচনে একজোটে লড়াই করেছে সিপিএম ও কংগ্রেস। দুজনে দুজনের হাত ধরে লড়াইয়ের ময়দানে নেমেছে। কিন্তু তেমনভাবে সাড়া ফেলতে পারেনি। শূন্যতেই আটকে থেকেছে সিপিএম। কংগ্রেসও খুব বড় সুবিধা করতে পারেনি। তাই এবার আর সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে ‘শূন্য’ অভিযানে সামিল হতে নারাজ কংগ্রেস।  বাংলাতে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে কংগ্রেস। সিপিএমের সঙ্গে এবার আর তারা জোট করবে না। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্তের কথা  জানায় হাত শিবির। দিল্লিতে কংগ্রেসের বৈঠকে রাহুল গান্ধী মল্লিকার্জির ও শুভঙ্কর সরকার হাজির ছিলেন। উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদকটা তার প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর। বৈঠকের পর তিনিই ঘোষণা করেছেন, সিপিএমের সঙ্গে যৌথ হলে কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের মনোবল ভেঙে যায়।। সেই কারণেই তারা একাই লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেসের কর্মী সমর্থকরা চান কংগ্রেস সব আসনে একা লড়াই করুক।

 

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

দেশের আরও ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের