শুভেন্দুকে নোটিস ধরাল কাঁথির পুলিশ, নিয়ন্ত্রণে গতিবিধি

শুভেন্দু অধিকারীকে নোটিস ধরালো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। শনিবার তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে, জানিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) নোটিস ধরালো পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা পুলিশ প্রশাসন। কাঁথি থানার(Contai PS) তরফে সেই নোটিস পাঠানো হয়েছে। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে, আগামী ৮ জুলাই শনিবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন শুভেন্দু নন্দীগ্রামের(Nandigram) যে বুথে তাঁর নাম আছে সেই বুথ ছাড়া আর অন্য কোথাও যেতে পারবেন না। এমনকি সেই বুথে থাকতে পারবেন না শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরাও। সেই নোটিস গ্রহণও করেছেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি আইন জানি। ভোটের দিন কতটা যাওয়া যায় আর কতটা যাওয়া যায় না সেটা জানি। আমি নিজের বুথে ভোট দিতে ছাড়া আর কোথাও যাব না। কিন্তু কোথাও যদি মানুষকে ভোট দিতে না দেওয়া হয় তাহলে তাঁদের পাশে অবশ্যই দাঁড়াবো।’

আরও পড়ুন ‘আদালতকে ধন্যবাদ দেব কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য’: অভিষেক

আগামী ৮ তারিখ পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন রাজ্যের ৬১ হাজার ৬৩৬টি বুথের প্রত্যেকটিতে একজন জওয়ানের সঙ্গে একজন সশস্ত্র রাজ্য পুলিশ থাকবেন। আর ভোটের লাইন ঠিক করার জন্য থাকবে একজন লাঠিধারী সিভিক ভলান্টিয়ার। সেই হিসাবে নন্দীগ্রামের যে বুথে শুভেন্দুর নাম রয়েছে ভোটার হিসাবে সেখানেও একই সংখ্যক বাহিনী থাকবে। অর্থাৎ ১জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একজন করে রাজ্য পুলিশের সশস্ত্র কর্মী এবং ১জন সিভিক ভলেন্টিয়ার। এর বাইরে শুভেন্দুর সঙ্গে থাকা তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে কোনও ভাবেই আর কোনও বুথের ধারে কাছেও না ঘেঁষতে পারে সেটা যেমন এদিন পুলিশের নোটিসে বলে দেওয়া হয়েছে তেমনি বলে দেওয়া হয়েছে ওই জওয়ানরা শুভেন্দুর বুথের ভিতর ঢুকতে পারবেন না।

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার