আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোচবিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ স্কুলবাড়ি, ধ্বংসস্তূপের নীচে ৩ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা কোচবিহারের কাখরিবাড়িতে। নির্মীয়মাণ স্কুলবাড়ি ভেঙে ধ্বংসস্তূপের তলায় একাধিক শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি অন্তত ৩ জন শ্রমিক আটকে রয়েছে ওই ধ্বংসস্তূপের নীচে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ কোচবিহারের কাখরিবাড়িতে একটি বেসরকারি  নির্মীয়মাণ স্কুলবাড়ি ভেঙে পড়ে। সেই সময়  নির্মাণরত ওই স্কুলে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। স্কুলবাড়ি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন একাধিক শ্রমিক। আচমকা এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, কম করে ৩ জন শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। খবর দেওয়া  হয় দমকলেও। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দুর্ঘটনাস্থলে আনা হয় ৩টি জেসিবি।  উদ্ধার কাজ শুরু করলেও এখনও চাপা পড়া শ্রমিকদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের কাখরিবাড়িতে বেসরকারি স্কুলের দোতলার ছাদ নির্মাণের কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে ছাদের ভিত আলগা হয়েছিল। তার ওপর কাজ করার সময় ঘটে এই দুর্ঘটনা। অপরিকল্পিতভাবে এই ছাদ নির্মাণ করা হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। দু চোখে দুশ্চিন্তার চিহ্ন  নিয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে ভিড় করেছেন চাপা পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা। অধীর অপেক্ষায় রয়েছেন তাঁরা প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য। 

৬ টা ২০ মিনিটের আপডেট: ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম অভিজিৎ দাস। 

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরবাজারের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ তিনজন ২১ লক্ষ টাকা সহ গ্রেফতার

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ