কোচবিহার সীমান্তে ছদ্মনাম নিয়ে জাল ভারতীয় পরিচয়পত্র সহ গ্রেফতার বাংলাদেশের নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি,মেখলিগঞ্জ: অবৈধভাবে ভারতে ঢুকে ঘাঁটি গেড়ে বসে পাচারচক্র চালানোর অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেল মেখলিগঞ্জ থানার পুলিশ।জানা গিয়েছে,বাংলাদেশি ওই নাগরিকের আসল নাম মহম্মদ উজ্জ্বল(Md. Ujjal)। তাঁকে অপরাধমূলক কাজে সহযোগিতা করার জন্য এক ভারতীয়কেও গ্রেফতার করেছেন পুলিশ। ওই ভারতীয়র বাড়ি হলদিবাড়ি থানার দেওয়ানগঞ্জ এলাকায়।

আটক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে নকল ভারতীয় আধার কার্ড,ভোটার কার্ড,রেশন কার্ড,জন্ম সার্টিফিকেট,পাঁচটি প্যানকার্ড উদ্ধার করেছে। পাওয়া গিয়েছে,দুটি বাংলাদেশি সিম কার্ড এবং ওই দেশের একটি ভোটার কার্ড(Voter Card)। তবে উদ্ধার হওয়া ভারতীয় নকল নথিপত্রগুলিতে তার নাম উল্লেখ করা আছে মহম্মদ জিয়ারুল।বাংলাদেশি ভোটার কার্ডে নাম মহম্মদ উজ্জ্বল। এই ঘটনাতেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

ওই বাংলাদেশি নাগরিক গত ৩০ মার্চ কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য ওইদিন সন্ধ্যায় পাসপোর্ট ভিসা নিয়ে হাজির হন। ইমিগ্রেশন দপ্তরের কর্তারাতাঁকে জিজ্ঞাসাবাদ করতেই তার উত্তরে নানা অসংগতি ধরা পড়ে।এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়।এবিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি মণিভুষণ সরকারকে নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করেন মাথাভাঙার(Mathabahanga) অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই।তিনি বলেন,পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

ইতিমধ্যেই বেশকিছু তথ্য উদ্ধার হয়েছে। এই নকল তথ্যগুলো সে কিভাবে বানালো এবং যে ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে ধৃত বাংলাদেশি নাগরিকের কি সম্পর্ক সবটাই যাচাই করা হচ্ছে। এই দেশে ওই বাংলাদেশি নাগরিক(Bangladeshi Citizen) কোন ওষুধ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের বাকিদের খুঁজতে চলছে তদন্ত। প্রতিনিয়ত ওপার বাংলা থেকে এই ধরনের নাম ভাড়িয়ে অনু প্রবেশের চেষ্টা চলছে পশ্চিমবঙ্গতে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ