পুলিশের বিরুদ্ধে ‘জেহাদ’ ঘোষণাকারী কোচবিহারের সরকারি চিকিৎসককে শো-কজ

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : সমাজ মাধ্যমে পুলিশের চিকিৎসা না করার ঘোষণা করে শাস্তির মুখে কোচবিহারের শল্যচিকিৎসক অসিত চক্রবর্তী। তাঁকে শো কজ করেছে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পুলিশের চিকিৎসা না করার ঘোষণা কেন তিনি করেছেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালের কোন কর্তব্যরত চিকিৎসক সামাজিক, ধর্মীয়, জাতি বা প্রেসার ভেদাভেদ করে রোগী দেখেন না। কিন্তু অসিত চক্রবর্তী সরকারি চিকিৎসক হওয়ার পরেও নিজের দায়িত্ব থেকে সরে আসছেন। তাি তার মন্তব্যের কারণ দর্শাতে তাঁকে শোকজ করা হয়েছে।

চিকিৎসকরা যখন শপথ নেন তখন তাদের বলতে হয় সব রোগীকে পরিষেবা দিতে তিনি বাধ্য থাকবেন। কিন্তু কোচবিহারে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের শল্য চিকিৎসক অসিত চক্রবর্তী সেই শপথ বাক্য মানতে নারাজ। পুলিশের কাজে তিনি মোটেই খুশি নন। পুলিশের ভূমিকায় তিনি ক্ষুব্ধ তাই প্রথমে সমাজমাধ্যমে পোস্ট করে এবং পরে মৌখিকভাবে তিনি ঘোষণা করেছেন, পুলিশের চিকিৎসা তিনি করবেন না। তাঁর অভিযোগ, গত বছর কোচবিহারের মিনা কুমারি চৌপতিতে তাঁর ভাড়া করা ফ্ল্যাট থেকে ৫ লক্ষ টাকা চুরি যায়। তিনি পুলিশে অভিযোগ করেছেন। তারপরে কয়েক মাস কেটে গেছে। কিন্তু চোর ধরতে পারেনি পুলিশ। অথচ অভিযুক্তদের তিনি চেনেন। তাঁরা নাকি বহাল তবিয়েতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। তাই ফেসবুকে পুলিশের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন ওই চিকিৎসক।

তিনি সমাজ মাধ্যমে লিখেছেন কোচবিহারের পুলিশ প্রশাসন ব্যর্থ। কোচবিহারে একের পর এক চুরির ঘটনা ঘটছে কারোর কোন জিনিস পুলিশ উদ্ধার করতে পারছে না কেউ গ্রেফতার হচ্ছে না। একইসঙ্গে তিনি লেখেন কোচবিহারের পুলিশ চিকিৎসকদের বিরুদ্ধে তাই তিনি আর আউটডোর এবং ইনডোরে কোন পুলিশের চিকিৎসা করবেন না। কেউ যেন তার কাছে চিকিৎসা নিতে পুলিশকর্মী হলে না আসে। তিনি এম জি এন মেডিকেল কলেজ হাসপাতালে কোন পুলিশকে চিকিৎসা পরিষেবা দেবেন না। চিকিৎসকের অভিযোগ তার কেসের যিনি তদন্তকারী অফিসার তাকে তিনি বারবার ফোন করেছেন কিন্তু সে ফোনে কোন রকম আলোকপাত করতে পারছে না। অধিকাংশ সময় তিনি ফোন ধরেন না। পুলিশ সুপার অফিসে গেলে তাকে নাকি ঢুকতে দেওয়া হয় না। এমনকি তিনি যখন এই চুরির ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ যে তৎপর হন তখন তার ওপর নাকি আক্রমণ হয়। 

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল