মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

দিঘার মন্দারমণির রিসর্টে ফের মধুচক্রের হদিশ পেল পুলিশ। গোপন অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘার মন্দারমণির রিসর্টে ফের মধুচক্রের হদিশ পেল পুলিশ। গোপন অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পাশাপাশি অসামাজিক কাজের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। এই চক্রে আর কে কে জড়িত, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ওই রিসর্টে অভিযান চালায় পুলিশ এবং পর্দাফাঁস করে। সেখানে আগে থেকেই ছিলেন উদ্ধার হওয়া ৮ তরুণী। তাঁদের নিয়েই ওখানে মধুচক্রের আসর চলত।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নামি রিসর্টে মধুচক্রের আসর বসেছে। লোকচক্ষুর আড়ালে ব্যবসায়ীরা এসে মেয়েদের নিয়ে ফুর্তি করতেনস, চলত মদের ফোয়ারা। যৌন চক্র চালানোর পাশাপাশি রিসর্টের বিরুদ্ধে মানবপাচারেরও অভিযোগ উঠেছে। ঘটনায় যুক্ত ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এর পেছনে আরও বড় চক্র আছে কিনা তা জানার চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াব হবে। উদ্ধারকৃত তরুণীদের কাউন্সিলিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে দিঘা বা মন্দারমণিতে মধুচক্রের অভিযোগ প্রথম নয়। আগেও বিভিন্ন হোটেল-রিসর্টে অভিযান চালিয়ে মধুচক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বহু তরুণীকে। গ্রেফতার হয়েছে হোটেল মালিক। গত বছর সেপ্টেম্বরে মন্দারমণির পাশে চাউলখোলা এলাকার একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালিয়ে ২২ জন তরুণীকে আটক করেছিল পুলিশ। ২০২৪ সালের অক্টোবরে মন্দারমণির একটি হোটেল থেকে ম্যানেজার-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসেও মন্দারমণির বেশ কয়েকটি হোটেলে রাতভর অভিযান চালিয়ে ১২ জন যুবক এবং ৬ জন যুবতীকে গ্রেফতার করা হয়েছিল। এবার মন্দারমণির আরও একটি বিলাসবহুল হোটেলে তল্লাশি চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করা হল। 

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর