দুর্নীতির আঁচ আলিপুরদুয়ারে, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে টাকা নিয়ে বেপাত্তা হওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পাতলা খাওয়া: বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। শৌচাগার বানিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শৌচাগার নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারের পাতলা খাওয়াতে। অভিযোগের তীর বিজেপি নেত্রীর স্বামী অমিত বিশ্বাসের বিরুদ্ধে। গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার নির্মাণ তৈরির লক্ষ্যে কাজ শুরু হয়েছিল। শৌচাগার নির্মাণের জন্য প্রতিটি উপভোক্তাকে তার নিজস্ব অ্যাকাউন্টে ১২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। উপভোক্তা নিজেই সেই কাজ করবেন বলে বলা হয়েছিল। শৌচাগার তৈরি করতে ৩২৫টি ইট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছিল।

নির্মাণের টাকা উপভোক্তা অ্যাকাউন্টে পাওয়ার পর সমস্যা তৈরি করেন বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যা স্বাতী বিশ্বাসের স্বামী অমিত বিশ্বাস। শৌচাগার নির্মাণের জন্য টাকা নেই কাজ সম্পন্ন না করে চলে গিয়েছেন। যেটুকু তৈরি করেছেন তাও নিম্নমানের। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন কয়েকজন উপভোক্তা। ৩২৫টি ইট ব্যবহার করার জায়গায় ১৬০ খানা ইট ব্যবহার করা হয়েছে। অমিত বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ নিম্নমানের অসম্পূর্ণ কাজের পরে কারো সঙ্গে দেখআ করেন না। 

পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুব্রত সরকার জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে এই ইস্যুতে সোচ্চার হয়েছে তৃণমূল। শৌচাগার বানিয়ে দেওয়ার নামে অসহায় মানুষের টাকা আত্মসাৎ করছে। এই ঘটনাকে ঘিরে আলিপুরদুয়ারে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক