কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দননগর পুর নিগমের দুর্নীতির অভিযোগে আগেই পদত্যাগ করেছেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। এবার তৃণমূল কাউন্সিলরদের দেখে চোর চোর স্লোগান উঠল চন্দননগর পুর নিগমে। শনিবার (১৬ মে) দুর্নীতির প্রতিবাদে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দিতে যায় চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি। পুরনিগমের সিপিএমের দুই কাউন্সিলার সহ সিপিএমের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবিতে ডেপুটেশন জমা দেন মেয়র রাম চক্রবর্তীর কাছে। দুর্নীতির জন্য তদন্ত দাবি করা হয়। তদন্ত না হলে আবারও আন্দোলন হবে বলে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কাউন্সিলারদের একাংশ। চন্দননগরে পুরনিগমকে ঘিরে বিভিন্ন দূর্নীতির কথা উঠে আসছে। জানা গিয়েছে, চন্দননগর পুর নিগমের ২১ জন পুর সদস্য ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের অপসারন চেয়ে ডেপুটেশন দেন মেয়র রাম চক্রবর্তীর কাছে। তারপরেই ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল তার পদত্যাগ পত্র জমা করেন এবং তা গৃহীত হয়। আর এই অস্ত্রকে হাতে নিয়ে বামেরা পুরনিগমে দূর্নীতি নিয়ে সরব হয়েছেন।

কাউন্সিলরদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুরনিগমে ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালু করেছিলেন ডেপুটি মেয়র। কার্যত তাঁর অনুমতি ছাড়া কোনও কাজ হতো না। এমনকি অনেক কাউন্সিলরের বক্তব্য, বোর্ড মিটিংয়েও মত প্রকাশের স্বাধীনতা ছিল না। অভিযোগের তির মূলত, চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের দিকেও। মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ হিসেবেই পুরনিগমে মুন্না আগরওয়ালের দাপট ছিল বলে দাবি তৃণমূলের একাংশের। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুন্না আগরওয়াল। 

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান