চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট ঘোষণার আগেই শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ ৫ আইপিএসকে বদলি করল নবান্ন

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরে প্রোটোকল বিতর্কে সি সুধাকরকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। এবার তাঁকেই শিলিগুড়ি পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিল রাজ্য। প্রসঙ্গত, ৭ মার্চ শিলিগুড়ি সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু তাঁর সফরে কোনও নিরাপত্তা, প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি বলে দাবি উঠেছিল। এরপরেই সি সুধাকরকে ডেপুটেশনে চেয়ে চিঠি পাঠিয়েছিল অমিত শাহের মন্ত্রক। এবার তাঁকেই শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্যুরোয় (আইবি) পাঠাল নবান্ন। রবিবার (১৫ মার্চ) রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্য পুলিশের রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে ২৭ পুলিশ অফিসারের বদলির পাশাপাশি ৫ আইপিএসের বদলির খবরও ছিল।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, সি সুধাকরকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁকে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্যুরোয় (আইবি) পাঠানো হয়েছে। তাঁর জায়গায় শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার হয়েছেন আইপিএস অফিসার সৈয়দ ওয়াকার রাজা। যিনি এর আগে মুর্শিদাবাদের ডিআইজি পদে ছিলেন। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে তাঁকে মুর্শিদাবাদের ডিআইজি পদের দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে। তিনি হলেন ২০০৭ ব্যাচের। তবে মুর্শিদাবাদের ডিআইজি পদে বসার আগে তিনি কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে ছিলেন। অন্য দিকে, ডিসি থেকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ভোলানাথ পাণ্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করা হয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে আক্রমণের পরে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের পদ থেকে ভোলানাথকে হোমগার্ডের এসপি পদে বদলি করা হয়েছিল। সেটা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগের ঘটনা।

আরও পড়ুনঃ ভোট ঘোষণার আগেই ২৭ পুলিশ অফিসারকে বদলি করল নবান্ন

এইদিকে ডিসি (দক্ষিণ-পূর্ব) করা হয়েছে আইপিএস অফিসার সূর্যপ্রতাপ যাদবকে। যাঁকে গতবছরের এপ্রিলে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি-র পদ থেকে সরিয়ে দুর্গাপুরের র‌্যাফ ব্যাটেলিয়নে পাঠানো হয়েছিল। এছাড়া নবান্নর বদলি বিজ্ঞপ্তিতে রাজভবনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাকও রয়েছেন। তাঁকে স্পেশ্যাল আর্মস ফোর্সের সেকেন্ড ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতির সফরে তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকেও ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। তবে গত বৃহস্পতিবার তাঁকে সরিয়ে দার্জিলিঙের জেলাশাসক করা হয়েছে সুনীল আগরওয়ালকে। আর মণীশকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করা হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ