বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কেটেছে সিপিএমের। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে দ্বিতীয় স্থানে এসেছে লালপার্টি। তাতে তারা খানিকটা অক্সিজেন পেয়েছে। আর কদিন পরেই বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক বসছে সিপিএমের। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে কেমন ফলাফল হয়েছে এবং কেন হয়েছে?‌ তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। আর সেটা করেই কোন পথে ভবিষ্যতে হাঁটবে দল সেই স্ট্র‌্যাটেজিও তৈরি করা হবে। কারণ সামনে আসতে চলেছে দুটি উপনির্বাচন। এক, নন্দীগ্রাম। দুই, রেজিনগর। তাই সিপিএমের এই পর্যালোচনা বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

এদিকে দলীয় সূত্রে খবর, আগামী ৩১ মে বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করতে চলেছে সিপিএম। বিধানসভা নির্বাচনের আগে রামের ভোট বামে ফেরানোর আশায় বুক বেঁধেছিল সিপিএম। ‘লাল ফেরাও হাল ফেরাও’ স্লোগান দিয়েছিলেন সিপিএম নেতারা। সেখানে দেখা যাচ্ছে রামে চলে যাওয়া ভোট বামে ফেরেনি। এমনকী যেটুকু ছিল তাও চলে গিয়েছে বিজেপিতে। তবে ডোমকল বিধানসভা কেন্দ্রে ভোট কাটাকাটি এবং কিছু ভোট ফেরায় সিপিএম জিতে গিয়েছে। আর এবার ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রত্যাহার করে নেওয়ায় সিপিএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

অন্যদিকে এতকিছুর পরও সিপিএমের সক্রিয় পার্টিকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের অনেকে দলের প্রার্থীকে ভোট দেয়নি বলে তথ্য হাতে পেয়েছে লালপার্টি। এমনটা কেন হল?‌ এই প্রশ্নের উত্তর জানতে চান সিপিএমের শীর্ষ নেতারা। বিধানসভা কেন্দ্র থেকে শুরু করে ব্লক ধরে ধরে সিপিএম নেতৃত্ব এখন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করছে বলে সূত্রের খবর। সেখানে প্রত্যেক বিধানসভা ভিত্তিক রিপোর্ট নিয়ে আলোচনা হবে। আগামী দিনে যাতে সাফল্য নিয়ে আসা যায় তার জন্যই ৩১ মে বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করতে চলেছে সিপিএম। সেখানে তুলে ধরা হবে প্রাপ্ত ভোটের সঙ্গে পার্টি সদস্যদের হিসাব মিলছে না।

এছাড়া অনেক সক্রিয় পার্টি কর্মী এবং এজি সদস্য দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন। এই তথ্যও হাতে পেয়েছে আলিমুদ্দিন। শুধু তাই নয়, বাম কর্মচারী সংগঠনের সদস্যরাও বিজেপিকে ভোট দিয়েছেন। পোস্টাল ব্যালট গণনার পর তা সামনে এসেছে। এমনকী সিপিএম পরিবারের সদস্যদেরও বলতে শোনা গিয়েছে, ‘আগে রাম, পরে বাম’। আর এই নীতি নিয়েই তাঁরাও বামেদের ভোট দেয়নি। এই পরিস্থিতিতে বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করে পরিস্থিতির বদল ঘটবে কিনা সেটাই দেখার।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে