‘‌কোনওভাবেই বাংলার ক্ষমতায় বিজেপি আসবে না’‌, প্রবীণ সিপিএম নেতার কথায় মমতার ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মার্চ মাসের শেষ রবিবার। তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারে নেমেছে সব রাজনৈতিক দলগুলি। তার মধ্যে সিপিএমের প্রবীণ নেতার কথায় রাজ্য–রাজনীতিতে এখন আলোড়ন ফেলে দিয়েছে। এই সিপিএম নেতা এবার প্রার্থী নন। বরং সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে ছিলেন। আজ, রবিবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জোর প্রচার করে সব রাজনৈতিক দলই। আর সেখানেই প্রবীণ সিপিএম নেতার কথায় চাপে পড়ে গেল বিজেপি। এখান থেকেই গতবারের বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী। এবার তাঁকেই যেন কৌশলে বার্তা দিলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।

এদিকে রাত পোহালেই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন পেশ শুরু হবে। সোমবার থেকে তা দেখা যাবে। তার আগে শিলিগুড়িতে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন বামফ্রন্ট সরকারের একদা মন্ত্রী অশোক ভট্টাচার্য। আজ বৃষ্টি ভেজা সকালে প্রচারে দেখা যায় শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব, সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষকে। আর সিপিএম প্রার্থী হয়ে প্রচার করতে গিয়ে অশোক ভট্টাচার্য যা বললেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখতে পাওয়া গেল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে শরদিন্দু চক্রবর্তীর হয়ে প্রচারে নেমে পড়েন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। আর প্রচারে বেরিয়ে বাংলার ক্ষমতায় কোনওভাবেই বিজেপি আসবে না বলে মন্তব্য করেন অশোক ভট্টাচার্য। এই কথা বারবার শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়। এবার সেই কথায় শোনা গেল অশোকবাবুর কণ্ঠে। তাতে অনেকটা অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। কারণ অশোকবাবুর মন্তব্যের পর মানুষের মধ্যে কাজ করতে শুরু অন্য সমীকরণ। আর সেটা হল—বিজেপি যদি ক্ষমতাতেই না আসে তাহলে তাদের প্রার্থীকে ভোট দিয়ে কোনও লাভ নেই। তাহলে লড়াই হোক সিপিএম বনাম তৃণমূল। এখানেই ঘাসফুলের সংগঠন অত্যন্ত শক্তিশালী।

এছাড়া বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে নিয়ে চার্চ রোডের গুরুদ্বারে যান অশোক ভট্টাচার্য। সেখান থেকে চার্চ রোড, সেভক রোডে প্রচার করেন। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য বলেন, ‘‌কোনওভাবেই বাংলার ক্ষমতায় বিজেপি আসবে না। আমি এটা লিখে দিচ্ছি। বাংলার মানুষ কখনও বিজেপিকে ভোট দেবে না। বিজেপি বাংলা বিরোধী। বিজেপি বুলডোজার পার্টি। উত্তরপ্রদেশ, বিহার, অসমের মানুষ বিজেপিকে চিনে গিয়েছে।’‌ এই কথা শোনার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের প্রতিক্রিয়া, ‘‌অশোক ভট্টাচার্য প্রবীণ রাজনীতিবিদ। ওঁকে আমি শ্রদ্ধা করি। আজকে ভোটের ময়দানে দাঁড়িয়ে এই কথা বিজেপিকেই চাপে ফেলল।’‌

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’