জঙ্গলমহলের বুকে লাল ঝান্ডা নিয়ে ফিরে আসার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গল মহলে একসময়ের মাওবাদী অধ্যুষিত এলাকা গুলোতে হঠাৎ হাজির লাল পতাকা । আজ শনিবার লালঝন্ডা হাতে পা মেলালো বহু মহিলা – পুরুষ। পঞ্চায়েত নির্বাচনের আগে হঠাৎ লাল পতাকার এই উদয় এর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে মনে করছে অনেকে।
বাম আমলে মাওবাদীদের হাতে সবচেয়ে বেশী খুন হয়েছিলো জঙ্গলমহলের ঝাড়গ্রাম(jhargram) সংলগ্ন শিলদা, বিনপুর(Binpur), রামগড় এলাকার মানুষ। পালুইডাঙায় মাওবাদীরা প্রথম পুলিশের অস্ত্র ছিনতাই করেছিল। এরপর এই সমস্ত এলাকা তৃনমূলের দখলে চলে যায়। গত পঞ্চায়েত এবং লোকসভা ভোটে আবার এই এলাকাগুলোতে বিজেপির আধিপত্যও বেড়েছিলো। কিন্তু জঙ্গলমহলে ফের কিছুটা হলেও ফিরতে চেষ্টা করেছে লাল ঝন্ডা।

সম্প্রতি মুখ্যমন্ত্রী(CM) বেলপাহাড়ি এসেছিলেন।রাস্তা দিয়ে ফেরার সময় বেশ কিছুক্ষন দাড়িয়ে মানুষের সাথে জনসংযোগ করেন। আজ সেই বিনপুর ২ ব্লকের শিলদা,বিনপুর ১নং ব্লকের আঁধারিয়া,পালুই ডাঙা, এবং রামগড় এলাকায় জাঠা পদযাত্রার আায়জন করে সিপিএম। প্রতিটা জায়গায় তারা সকাল থেকে পদযাত্রা শুরু করে গ্রামে গ্রামে মিছিল নিয়ে ঘুরতে থাকে।
একসময় মাওবাদীদের আতুরঘর এবং বর্তমানে তৃনমূলের শক্ত ঘাটি এই সমস্ত এলাকায় সিপিএমের(CPIM) মিছিলে আজ লোক ছিলো চোখে পড়ার মতো। শিক্ষা ক্ষেত্রে দুর্নিতি, ১০০দিনের কাজে টাকা না পাওয়া সহ একাধিক দাবিতে আজ সিপিএমের জাঠা এলাকায় প্রদক্ষিণ করে।

পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় লাল পতাকার এই হঠাৎ আবির্ভাবের পেছনে এবং এই লোক কারা যোগান দিচ্ছে তা নিয়ে কিন্তু কৌতুহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শাসক দলের দাবি, বাম আর রামের পঞ্চায়েত নির্বাচনের আগে যে অশুভ জোট বন্ধন হচ্ছে বিভিন্ন জায়গায়, তারই প্রতিফলন জঙ্গলমহলের(Jangalmahal) মাটিতে ঘটছে। একসময় লাল ঝান্ডার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া জঙ্গলমহলবাসী আবার কি রক্তে রাঙা লাল ঝাণ্ডার ভক্ত হচ্ছেন ?সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে জঙ্গলমহলের গ্রামগুলিতে।

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩