পঞ্চমীর সাত সকালে মণ্ডপে মণ্ডপে ভিড়, ছাতা নিয়েই প্রতিমাদর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠপুজো দুর্গাপুজো। চতুর্থীর পর পঞ্চমীর সকালেও মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। শনিবার সকাল থেকেই আকাশে রোদ মেঘের খেলা চলছে। তারমধ্যেও মানুষ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। শহর থেকে জেলা সর্বত্রই একই ছবি। বেহালা আদর্শ পল্লি থেকে শুরু করে টালা প্রত্যয় সর্বত্রই দেখা গিয়েছে একই ছবি। ৮-৮০ ভিড় জমাচ্ছেন সকাল থেকেই। বৃষ্টি নামার আগেই যত ঠাকুর দেখা যায়, দেখে নিতে চাইছেন তাঁরা।

চতুর্থীর দিন রাতেও বৃষ্টি হয়েছে । সেই বৃষ্টিকে মাথায় নিয়েই ঠাকুর দেখেছেন দর্শনার্থীরা। এবার দশমী পর্যন্তই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।  এবার সেই বৃষ্টিকে মাথায় নিয়েই ঠাকুর দেখা। অসুর বৃষ্টিকে সঙ্গে নিয়েই চলছে প্যান্ডেল হপিং। মা বছরে আসেন একবার। তারজন্য ছাতা নিয়ে বের হওয়াই যায়। সকল মণ্ডপে মণ্ডপেই সকাল থেকে ভিড় দেখগা গিয়েছে। দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে এসেছেন অনেকে। সকলের মতে, বৃষ্টি তো কি হয়েছে, যতগুলো সম্ভব ঠাকুর দেখে নিচ্ছেন তাঁরা। ঝিরিঝিরি বৃষ্টি হলেও ছাতা মাথায় মণ্ডপের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে গিয়েছে। অনেকে আবার বেশ বৃষ্টিতে কাকভেজা হয়েও ঠাকুর দর্শন করছেন।

দক্ষিণ কলকাতার সমস্ত বড় বড় পুজোতে দেখা যায় চতুর্থী থেকেই ভিড়। এবার আত আগে থেকেই ভিড় শুরু হয়েছে। চতুর্থীর পর পঞ্চমীর সকালেও মানুষ ঠাকুর দেখছেন। আলোকসজ্জা তেমন ভাবে দেখতে না পারলেও প্রতিমা ও মণ্ডপসজ্জা তো দেখা যাচ্ছে। তাই দিনের বেলাতেই ভিড় এড়াতে অনেকেই চলে আসছেন মণ্ডপে। সন্ধ্যে হলেই বেশি বৃষ্টি ও ভিড়ের আশঙ্কা রয়েছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান