গ্রাহক সেবা কেন্দ্রে টাকা তছরূপের অভিযোগ, রাতভর কর্মীরা রইলেন তালাবন্দি

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: টাকা তছরূপ করার অভিযোগে গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বাবা এবং দুই কর্মীকে রাতভর আটকে রাখলেন গ্রাহকরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় গ্রাহক সেবা কেন্দ্রের মালিক এবং আটকে থাকা  কর্মীদের। কেন্দ্রের মালিকের নাম রাজীব মাইতি।

এখনও গ্রামাঞ্চলের মানুষ টাকা রাখার ক্ষেত্রে গ্রাহক সেবা কেন্দ্রগুলির প্রতি নির্ভরশীল। সেখানেই নাকি টাকা তছরুপ! দাঁতনের কাঁকড়াজিত গ্রাহক সেবা কেন্দ্রে ঠিক কত টাকার জালিয়াতি হয়েছে তা এখনও জানা যায়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন গ্রাহকরা আবেদন পত্র জমা দিলে অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখা হবে। গ্রাহক সেবা কেন্দ্রটিতে তিন হাজারের কাছাকাছি গ্রাহক রয়েছে, তাহলে টাকার পরিমাণ যে খুব একটা কম হবে না বলাই বাহুল্য। এই কাজটি করতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

রাতভর আটকে রাখার খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে গ্রাহকদের হাত থেকে ব্যাঙ্ক কর্মীদের উদ্ধার করেন। কিন্তু এজেন্সি কর্মী এবং রাজীব মাইতির বাবা তালাবন্দি অবস্থাতেই ছিলেন। সকালে তাঁদের উদ্ধার করা হয়।

ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক রাজীব মাইতি এখনও পর্যন্ত নিখোঁজ। শুক্রবার তার মোবাইল লোকেশন ট্র্যাক করলে দেখা যায় যে সে এগরাতেই ছিল। সেখানকার একটি সোনার দোকান থেকে গয়নাও কিনেছিল। এরপর দাঁতনের আশেপাশে মোবাইলের লোকেশন ট্র্যাক করেও পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়। মনে করা হচ্ছে টাকা লোপাট করে রাজীব এক মহিলাকে সঙ্গে নিয়ে ওড়িশার দিকে গা ঢাকা দিয়েছে। রাজীবকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে