ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি ক্রমশ কমলেও তার প্রভাব পুরোপুরি কাটেনি বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। সুন্দরবন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। উপকূলে আছড়ে পড়ছে একের পর এক বড় ঢেউ। পরিস্থিতি সামাল দিতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম।

সুন্দরবন ও সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে সিভিল ডিফেন্সের কর্মীরা নিয়মিত নজরদারি চালাচ্ছেন। তবে সমুদ্রের এমন উত্তাল পরিস্থিতিতে নতুন করে চিন্তা বাড়িয়েছে এলাকার দুর্বল বাঁধগুলি। সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় জেলার সমস্ত ব্লক প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে সুন্দরবন ও সমুদ্র সংলগ্ন এলাকাগুলিতে। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য কাকদ্বীপে মোতায়েন করা হয়েছে এনডিআরএফের এক কোম্পানি বাহিনী। এদিকে, পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বকখালি, গঙ্গাসাগর এবং মৌসুনিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিস্থিতির আরও অবনতি হলে সুন্দরবন এলাকায় ফেরি চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে।

আরও পড়ুন: কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

কাকদ্বীপের মহকুমা শাসক শুভঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলা, মহকুমা এবং ব্লক স্তরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। উপকূলবর্তী প্রতিটি ব্লকে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বুঝে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, দুর্বল বাঁধগুলির পরিস্থিতির উপর নজর রাখছেন সেচ দফতরের কর্মীরা। সমুদ্রের পরিস্থিতি ও আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির