কমছে ‘জাওয়াদ’-এর রেশ, রোদ উঠতেই ফের পর্যটকে সরগরম দিঘা-বকখালি

সোমবার সকাল থেকেই উল্টো চিত্র। জাওয়াদের রেশ কাটতেই সমুদ্র তীরবর্তী দিঘা-বকখালি সহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা বর্তমানে বৃষ্টি-মুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুর্ণিঝড় জাওয়াদ সমুদ্রেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছিল। এরপর সেটি পুরী হয়ে বঙ্গ উপকূলে ধাক্কা মারে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। শুক্রবার থেকেই রাজ্যের উপকূলীয় অঞ্চল পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলার বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছিল। শনি ও রবিবার তুমুল বৃষ্টি হয়, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। ফলে দিঘা, মন্দারমনি ও বকখালির মতো সৈকত শহরে পর্যটকরা হোটেলবন্দি হয়েই ছিলেন প্রশাসনের কড়া নজরদারিতে। সোমবার সকাল থেকেই উল্টো চিত্র। জাওয়াদের রেশ কাটতেই সমুদ্র তীরবর্তী দিঘা-বকখালি সহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা বর্তমানে বৃষ্টি-মুক্ত। সকাল থেকেই মেঘমুক্ত আকাশে রোদের দেখা মিলেছে।

ফলে সোমবার সকাল থেকে দিঘার সমুদ্রসৈকতে পর্যটকেরা ভিড় জমিয়েছেন। একই চিত্র মন্দারমনি বা তাজপুরেও। অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার সাগর বা বকখালিতেও মেঘমুক্ত আকাশ। সেখানেও পর্যটকরা সমুদ্র সৈকতে ভিড় করছেন সোমবার সকাল থেকে। তবে এখনই ঝুঁকি নিতে নারাজ দিঘা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার ও নুলিয়ারা কড়া নজর রাখছেন পর্যটকদের উপর। উপকূলীয় এলাকায় বৃষ্টির ঝাঁঝ কমলেও কলকাতা, হাওড়া-সহ উত্তর ২৪ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ, হুগলির বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টি চলছে সোমবারও। ইতিমধ্যে ঠনঠনিয়া, ট্যাংরা, গার্ডেনরিচ, মহাত্মা গান্ধি রোড সহ কলকাতার নীচু এলাকা ও হাওড়া শহরের নীচু এলাকাগুলিতে জল জমে গিয়েছে। রাজ্য প্রশাসনও পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার