আর্থিক দুর্নীতির তদন্তে কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী

Share:

May 18, 2026 8:21 am
মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক

আজ সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয় বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। BSF শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। সরকারি কর্মীদের দীর্ঘ দিনের ডিএ সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে এদিন। 

May 18, 2026 8:25 am
সরকারি চাকরিতে আবেদনের বয়স

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল। গ্রুপ ‘এ’-তে বয়সসীমা ৪১ বছর। গ্রুপ ‘বি’-তে ৪৪ বছর। গ্রুপ ‘সি’ ও ‘ডি’-তে ৪৫ বছর করা হয়েছে আবেদনের বয়সসীমা।

May 18, 2026 8:53 am
এক্সপ্রেসে আগুন

সোমবার সাতসকালে ভভুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন। রেল সূত্রে খবর, আগুনে একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আরও একটি বগিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

May 18, 2026 9:53 am
মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু

সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে ‘জনতার দরবার’ শুরু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইমতো সোমবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে চলছে জনতার দরবার।

May 18, 2026 9:56 am
ইরান দ্রুত আলোচনায় না-বসলে তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের হুঁশিয়ারি
May 18, 2026 10:19 am
সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স
May 18, 2026 10:49 am
কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন ভিডি সতীশন
May 18, 2026 10:55 am
মেট্রোয় যাত্রী ভোগান্তি!

সোমবার সাতসকালে মেট্রোতে যাত্রী ভোগান্তি। রবিবার দিনভর কাজের কারণে টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম স্টেশনে পরিষেবা বন্ধ থাকার পরেও সোমবার সকালে ওই অংশে ট্রেন দেরিতে চলেছে বলে অভিযোগ। 

May 18, 2026 10:58 am
বিশ্বমঞ্চে সম্মানিত প্রধানমন্ত্রী মোদি

সুইডেনের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’ সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। এবার সেটাই দেওয়া হল তাঁকে। 

May 18, 2026 11:40 am
বিকাশ ভবনে বিজেপি বিধায়করা

বিকাশ ভবনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্তরা। শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তাঁরা। আগামীদিনে শিক্ষা দফতর কোন পথে চলবে, সেই নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

May 18, 2026 11:44 am
নিমতায় ৮ বাংলাদেশি সহ গ্রেফতার ৯
May 18, 2026 11:56 am
ভবানীপুরে জনসংযোগ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরে সেখানে জনসংযোগ করবেন তিনি। ৬৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। 

May 18, 2026 12:02 pm
ইডি দফতরে সোনা পাপ্পু

সোমবার সকালে ইডি দফতরে হাজির হলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। কাঁকুলিয়া তাণ্ডবের পর থেকে অধরা ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। 

May 18, 2026 12:56 pm
বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যের ৫ মন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট আধিকারিকদের সঙ্গে ক্যাবিনেট বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়েও সিদ্ধান্তের সম্ভাবনা।

May 18, 2026 1:46 pm
সপ্তম পে কমিশনে অনুমোদন রাজ্যের
May 18, 2026 1:47 pm
১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার অনুমোদন
May 18, 2026 3:01 pm
বিজেপি সরকার স্বচ্ছভাবে কাজ করতে চায়: মুখ্যমন্ত্রী
May 18, 2026 3:02 pm
কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী
May 18, 2026 4:09 pm
মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী
May 18, 2026 4:12 pm
ধনধান্য অডিটোরিয়ামে কৃতীদের সম্বর্ধনা
May 18, 2026 4:23 pm
জাতীয় শিক্ষানীতিতে আমরা যুক্ত হয়েছি : মুখ্যমন্ত্রী

জাতীয় শিক্ষানীতিতে আমরা যুক্ত হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া সরকারের লক্ষ্য। ধনধান্য অডিটোরিয়ামে কৃতী পড়ুয়াদের সামনে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। সুস্থ প্রতিযোগিতা প্রয়োজন।

May 18, 2026 4:28 pm
কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার