স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বুধবার (২৮ অক্টোবর) সকালে  তোলেদো প্রদেশে  যাত্রীবাহী দুটি  দ্রুতগতির  ট্রেনের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪৬ জনের। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। দুর্ঘটনার পরেই রাজধানী মাদ্রিদের সঙ্গে দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের সংযোগকারী রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। 

স্পেনের রেল পরিকাঠামো ব্যবস্থাপক সংস্থা এডিআইএফ (ADIF)-এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টায় মোরা, ওরগাজ ও উরদা শহরের মধ্যবর্তী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়েই জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে  ছুটে যায়। স্পেনের প্রধানমন্ত্রী এই দুর্ঘটনাটিকে একটি ‘গুরুতর’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।    

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ স্পেনে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।  তবে ২০১৩ সালের ভয়াবহ দুর্ঘটনায় ৮০ জন নিহত হওয়ার পর এটিই স্পেনের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। জানুয়ারির ঘটনাটি ইউরোপীয় দেশটির বিস্তৃত দ্রুতগতির রেল নেটওয়ার্কের ওপর থাকা আস্থাকে নাড়িয়ে  দিয়েছে। 

 

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার