ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার পুরস্কার পেলেন ভারতের  তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা। আইসিসি-র প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটারদের ক্রমতালিকায় ফের এক নম্বর স্থান দখল করলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে দুরন্ত শতরান করে সতীর্থ  ঈশান কিশানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এই বাঁহাতি ওপেনার। 

আইসিসি-র টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটারদের তালিকায় এত দিন শীর্ষে ছিলেন ঈশান কিশান। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে ফের এক নম্বর জায়গায় পৌঁছে দিয়েছে। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে অভিষেকের সংগ্রহ ৮৯৭ রেটিং পয়েন্ট।  ২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছিলেন অভিষেক। পরে ২০২৬ সালের জুলাইয়ে ঈশান  তাঁকে সরিয়ে শীর্ষস্থান দখল করেন। এবার ফের নিজের হারানো জায়গা ফিরে পেলেন ভারতীয় এই তরুণ তারকা। ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান। তিনি  অভিষেকের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে। ৮৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ঈশান। 

আরও পড়ুন: ‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেকের ব্যাটিং তাণ্ডবেই বড় জয় পায় ভারত। মাত্র ৩৮ বলে ১১৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং ১১টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে কিউয়ি বোলারদের চাপে ফেলে দেন এই ভারতীয় ব্যাটার। 

 

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের